চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গেলেন যুবক

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১০:০৬ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক আহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যায় পৌরসভার পোস্ট অফিস মোড় সংলগ্ন রেল গেট এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত শহিদুল ইসলাম (১৮) নেত্রকোনার পূর্বধলা বিলকাউশি এলাকার চান মিয়ার ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস পৌর এলাকার পোস্ট অফিস মোড় রেল গেট পৌঁছালে ট্রেনের ছাদে দাঁড়িয়ে থাকা এক যুবক গাছের ডালের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় যুবককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চিকিৎসক জানান, তার দুটি দাঁত, দুই হাত ও পা ভেঙে গেছে।

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আলম মিয়া জানান, ট্রেনের ছাদ থেকে পড়ে একজন আহত হওয়ার সংবাদ পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এআর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ট্রলিতে ফেলে রেখে কৌশলে পালিয়ে গেছে দুই ব্যক্তি। শুক্রবার বেলা আড়াইটার দিকে অত্যন্ত নাটকীয় ও রহস্যজনকভাবে এই ঘটনা...
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
পানামার দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার এক তীব্র ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ।
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর