মসিক নির্বাচনে এগিয়ে টিটু

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৯:১২ পিএম

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনের দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এতে নগরের মোট ১২৮ ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু।

শনিবার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হোসেন বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন। নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে ফল ঘোষণা করা হচ্ছে।

ঘোষিত ১২১ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ইকরামুল হক টিটু ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ১০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাতি প্রতীকে সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৩২ হাজার ৯৫০ ভোট।

সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মোট ভোটার তিন লাখ ৩৬ হাজার ৪৯৬। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৩ হাজার ৮৭২, নারী ভোটার এক লাখ ৭২ হাজার ৬১৫ এবং হিজড়া ৯ জন। এ সিটিতে সাধারণ ওয়ার্ড ৩৩টি, সংরক্ষিত ওয়ার্ড ১১টি। ভোট কেন্দ্র ১২৮টি ও ভোট কক্ষ ৯৯০টি।

এখানে মেয়র পদে প্রার্থীদের মধ্যে দলীয় প্রার্থী মাত্র একজন। জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দলের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগে কাউকে মনোনয়ন না দিয়ে প্রার্থিতা উন্মুক্ত রেখেছে। টেবিল ঘড়ি নিয়ে লড়াইয়ে আছেন বর্তমান মেয়র ইকরামুল হক, ঘোড়া প্রতীকে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, হাতি মার্কায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদিকুল হক খান মিল্কী টজু এবং হরিণ প্রতীক নিয়ে কৃষক লীগের সাবেক সদস্য রেজাউল হক রেজা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৪৯ জন ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড কমিশনার পদে ৬৯ জন লড়ছেন।

একাত্তর/আরএ
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর