সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০১:৪৫ পিএম

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবারও দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হবে বলে ধারণা করা হচ্ছে। এটি হবে ঈদুল ফিতরের ১৯৭তম জামাত। সকাল ১০টায় শুরু হবে এ জামাত।

এবারও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাজানো হচ্ছে সব আয়োজন।

শোলাকিয়ার ঈদগাহের যাত্রা শুরু হয় ১৭৫০ সালে। আর এখন এখানেই অনুষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় ঈদ জামাত।

১৯৭ তম জামাতকে ঘিরে এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। মাঠের লাইন টানা, ওজুখানা নির্মাণ, রং করা, সাজসজ্জাসহ সব কাজ শেষে মাঠ এখন জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত।

স্থানীয়রা জানালেন, তারা ছোটবেলা থেকেই এ মাঠে লক্ষ লক্ষ লোকের সমাগম দেখছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গাসহ বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানে ঈদের নামাজ পড়তে আসেন বলে জানালেন তারা। 

প্রায় সাত একর আয়তনের ঈদগাহের মূল মাঠে নামাজে প্রায় ২৫০টি কাতার থাকবে। প্রতিটি কাতারে ৬০০-৭০০ জন মুসল্লি নামাজ আদায় করার সুযোগ পান।

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ জানান, যেসব পথে শোলাকিয়ার ঈদের জামাতে মুসল্লিরা আসবেন, সেসব পথও সংস্কার করা হয়েছে। ঈদগাহ মাঠের প্রয়োজনীয় সংস্কার কাজ করে ঈদের জামাতের জন্য তা পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।

এবারও নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। পুলিশ, র‍্যাব ও এপিবিএনের পাশাপাশি মোতায়েন থাকবে বিজিবি। কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সে লক্ষ্যে তারা যথাযথ প্রস্তুতি নিয়েছেন।

ময়মনসিংহ র‍্যাব-১৪’র অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, সকাল থেকেই সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে পুরো ঈদগাহ ময়দানে নিরাপত্তা নজরদারি জারি রাখবে র‍্যাব।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ নিরাপত্তার স্বার্থে ঈদের জামাতে শুধু জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশের অনুরোধ জানান মুসল্লিদের।

জেলা প্রশাসক জানান, সার্বিক নিরাপত্তার স্বার্থে সম্মানিত মুসল্লিগণ যেন শুধুমাত্র টুপি ও জায়নামাজ নিয়ে ঈদগাহ মাঠে আসেন। অন্য কোনকিছু সাথে নিয়ে ঈদগাহে প্রবেশ না করতে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

এবারও মুসল্লিদের নিয়ে ময়মনসিংহ ও ভৈরব থেকে দুইটি বিশেষ ট্রেন শোলাকিয়ায় আসবে ঈদের দিন। আর সকাল দশটায় অনুষ্ঠিতব্য ঈদের জামাতে ইমামতি করবেন মুফতি মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।

 

একাত্তর/জো
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর