জিপিএ-৫ পেলো তানাজ, কিন্তু দেখে যাওয়া হলো না

আপডেট : ১৩ মে ২০২৪, ০৪:৪৩ পিএম

শেরপুরের মেধাবী শিক্ষার্থী মাশুরা নোকাদ্দেস তানাজ। স্বপ্ন- চিকিৎসক হয়ে মানুষের সেবা করার। সেই পথে এগিয়েও যাচ্ছিলো এই কিশোরী। চলতি বছরে এসএসসি পরীক্ষাও দিয়েছিল। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় সব শেষ। 

রোববার যখন পরীক্ষার ফল প্রকাশ হলো, জানা গেলো জিপিএ-৫ পেয়েছে তানাজ। কিন্তু, এই ফল আর তার দেখে যাওয়া হয়নি। স্বপ্নগুলো শেষ হয়েছে ৩১ মার্চ ময়মনসিংহের তারাকান্দার একটি সড়কে। তানাজের ফল প্রকাশের পর বাড়িতে বিষাদ যেন আরও জেঁকে বসেছে।

জেলার শ্রীবরদী উপজেলার চরশিমুলচুড়া গ্রামের বাসিন্দা কুয়েতপ্রবাসী মোকাদ্দেসুর রহমান তোরাব ও মোছা. মনিরা বেগম দম্পতির তিন মেয়ে ও এক ছেলের মধ্যে তানাজই বড়। সে পড়তো শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। সেই সুবাদে শেরপুর শহরের নওহাটা এলাকায় বাড়ি করে সেখানেই থাকতো তারা। 

শহরের নওহাটা এলাকায় তানাজের বাড়িতে গিয়ে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় আহত তানাজের মা মোছা. মনিরা এখনো পুরোপুরি সেরে ওঠেন নাই। অসুস্থ অবস্থায়ই মেয়ের কথা স্মরণ করে অবাধ্য চোখের জলে ভাসছেন। আর তা বারবার মুছে দিচ্ছেন নির্বাক বাবা মোকাদ্দেসুর রহমান তোরাব। 

তানাজের স্বজন, শিক্ষক জানান, খুবই মেধাবী তানাজ চিকিৎসক হতে চেয়েছিল। পড়াশোনার প্রতি তার আগ্রহ আর মনোযোগ দেখে আমরাও ওকে সায় দিয়েছিলাম। কিন্তু একটি দুর্ঘটনায় সব শেষ হয়ে গেলো। 

গত ৩১ মার্চ তানাজের মামা কুয়েতপ্রবাসী সোহাবুর রহমান বাপ্পীকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে স্ব-পরিবারে ঢাকা যাওয়ার পথে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার জামান ফিলিং স্টেশনের সামনে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় এসএসসি পরীক্ষার্থী তানাজ ও তার ছোটভাই আড়াই বছর বয়সী শিশু আনাছ। আহত হয় তাদের বাবা-মাসহ তিন জন।

একাত্তর/এসি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর