জমি নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে সেনা সদস্য ভাই নিহত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম

শেরপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের দায়ের কোপে এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার সকালে জেলা সদরের চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম ওয়াসিম আকরাম (২৫)। তিনি ওই এলাকার আবুল হাশেমের ছেলে এবং সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন।

স্বজন ও স্থানীয়রা জানান, ছয় মাস আগে বিয়ে করেন ওয়াসিম। শুক্রবার ছুটি নিয়ে শেরপুরে আসেন। সোমবার সকালে বাবার সঙ্গে ধান কাটতে মাঠে যায়। এসময় ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে চাচাতো ভাইরা তাকে দা দিয়ে পেছন থেকে কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আহসান উল মতিন সৈকত বলেন, মৃত অবস্থায় তাকে পেয়েছি। সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাড়ে কোপের চিহ্ন পাওয়া গেছে।

সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুবায়দুল আলম বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একাত্তর/এসি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর