শেরপুর সীমান্তে তিন বাংলাদেশি আটক

আপডেট : ১৪ মে ২০২৫, ০৬:৩৪ পিএম

শেরপুরে একটি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ মে) রাতে জেলার নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় বিজিবি ৫৩ ব্যাটালিয়নের বারোমারী বিওপি টহল দল তাদের আটক করে।

পরে বুধবার (১৪ মে) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। 

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি এলাকার আয়াতুল্লাহ (৪৫), একই এলাকার দুলাল উদ্দিন (৩১) ও চাঁপাইনবাবগঞ্জের চর রানীনগর এলাকার শাহাবুল (২১)।

বিজিবি জানিয়েছে, তারা অবৈধভাবে ভারতে গিয়ে কাজ করতেন। গেলো রাতে ফেরার সময় তারা আটক হন। তাদের কাছ থেকে ভারতীয় রুপি, মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর