পাটক্ষেতে পড়েছিল নারীর আগুনে ঝলসানো মরদেহ

আপডেট : ১৬ মে ২০২৫, ০১:৫৭ পিএম

জামালপুরে পাটক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহটির মুখসহ শরীরের উপরের দিকের অংশ আগুনে ঝালসানো। 

শুক্রবার (১৬ মে) সকালে জেলার বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, সকালে ধান কাটতে গেলে সেখানে একটি পাট ক্ষেতে ধোঁয়া উড়তে দেখা যায়। এগিয়ে গেলে দেখা যায়, এক নারীর শরীর থেকে ধোঁয়া উঠছে। ওই নারীর মুখসহ শরীরের উপরের অংশ আগুনে পুড়ে গেছে। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত পর মৃত্যুর কারণ জানা যাবে।

একাত্তর/এসি
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর