জামালপুরে তিন মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম

জামালপুরে দলবদ্ধ ধর্ষণ ও অপহরণসহ আলাদা তিনটি মামলার রায় ঘোষণা করেছে আদালত। এতে তিনজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন জনকে ১০ বছর করে আটকাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর শহরের হযরত শাহ জামাল (র.) মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছিলো। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামি বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু ও রুকুকে একটি ধারায় যাবজ্জীবন এবং অন্য একটি ধারায় মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাশাপাশি তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডিত বুলবুলের বাড়ি শহরের বেলটিয়া খুপিবাড়ি এবং কালাম ও রুকুর বাড়ি শহরের পাথালিয়া নাওভাঙা এলাকায়।

একই আদালত ইসলামপুরের পচাবহলার এক নারীকে অপহরণের মামলায় আব্দুল হাই মন্ডল, মো. আক্কেল ও নায়েব আলী নামে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেছেন।

এছাড়া বকশিগঞ্জ উপজেলার কিশোরী খোদেজা হত্যা মামলার রায়ে আলম মিয়া, মাহা আলম ও রাজু মিয়াকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন আদালত।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, রায়ের সময় চারজন আসামি আদালতে উপস্থিত থাকলেও বাকিরা পলাতক রয়েছেন। আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে।

একাত্তর/এসি
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল নেসা ইরাকে (৮) অপহরণ ও হত্যার মামলায় একমাত্র আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর