লিমনের গ্রামের বাড়িতে শোকের মাতম, দাফন বাদ মাগরিব

আপডেট : ০৪ মে ২০২৬, ০১:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের গ্রামের বাড়িতে এখন শোকের মাতম। মেধাবী এই শিক্ষার্থীর অকাল ও নৃশংস মৃত্যুতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামসহ আশপাশের এলাকায় বিষাদের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসী কেউই লিমনের এই চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না।

লিমনের পরিবার জানিয়েছে, সোমবার (৪ মে) সকালে ঢাকা থেকে মরদেহ গ্রহণের পর তা বহনকারী গাড়িটি সকাল আটটা ৪০ মিনিটে জামালপুরের উদ্দেশে রওনা হয়েছে। লিমনের গ্রামের বাড়ি মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে এখন দাফনের প্রস্তুতি চলছে।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, বাদ মাগরিব স্থানীয় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে লিমনের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর লিমনের মরদেহ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

লিমনের দাফন ও জানাজা সম্পন্ন করার লক্ষে ইতিমধ্যে সকল প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছেন পরিবারের সদস্যরা। প্রিয় সন্তানকে শেষবারের মতো একনজর দেখতে সকাল থেকেই বাড়িতে ভিড় করছেন দীর্ঘদিনের প্রতিবেশী ও গুণগ্রাহীরা।

সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিজ্ঞান নিয়ে পিএইচডি গবেষণারত লিমনের মরদেহ আজ সোমবার সকালেই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসে পৌঁছায়। লিমনের মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল এবং এ ঘটনায় তার মার্কিন রুমমেটকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।

একাত্তর/এসি
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর