বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট সম্মেলন ১৯ সেপ্টেম্বর

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

‘এআই ড্রিভেন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রযুক্তি খাতের অন্যতম প্রধান সম্মেলন ‘বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট-২০২৬’। বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্কের (বিআইটিপিএন) উদ্যোগে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের সূত্র জানা যায়, দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্ভাবক, ২০০ জনের বেশি প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও), ১৫০ জনের বেশি প্রযুক্তি উদ্যোক্তা এবং আমন্ত্রিত অতিথি ও বক্তারা এই সম্মেলনে অংশ নেবেন। আগামী প্রযুক্তি নেতৃত্ব গঠন, রূপান্তর এবং যৌথ সহযোগিতার পথ সুগম করতেই এই প্ল্যাটফর্মটি আয়োজন করা হচ্ছে।

সম্মেলনের মূল উদ্দেশ্য সম্পর্কে আয়োজকেরা জানান, দায়িত্বশীল ও কার্যকর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের শিল্প খাত ও ব্যবসার উৎপাদনশীলতা বাড়ানো, প্রযুক্তিগত উদ্ভাবন জোরদার করা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দেশের সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। দিনব্যাপী এই আয়োজনে প্রযুক্তি খাতের নেতৃবৃন্দের মধ্যে জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হবে।

একাত্তর/এসি
জ্ঞান, গবেষণা, টেকসই ব্যবসা এবং বুদ্ধিবৃত্তিক উন্নয়নে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে “ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি) ২০২৫” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বেসরকারি...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হলো ইউরোলজির সবচেয়ে বড় বৈজ্ঞানিক সম্মেলন BAUSCON ২০২৫।
দিনের আলো ফুটতে শুরু হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সম্মেলনে...
দিনের আলো ফুটতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায়...
চলতি মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু হচ্ছে না। নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়...
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতির প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন...
বাড়ি থেকে বের হলেই সামনে খাল। একটি নয়, দুটি নয়—পরপর পাঁচ থেকে সাতটি খাল পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকারফারমা এলাকায় কোনো নিরাপদ...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় এক যৌনকর্মী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর