নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারানো বাইকের খুঁটিতে ধাক্কা, তিন তরুণের মৃত্যু

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের কাঞ্চন বাজার–চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড়ো ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চরজব্বার ইউনিয়নের হাজী গ্রামের কামাল উদ্দিনের ছেলে ও পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম (১৭), আদর্শ গ্রাম বেড়িবাঁধ এলাকার আবু তাহেরের ছেলে শাহাদাত (১৯) এবং পূর্ব চরবাটা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় আব্দুল করিম তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারের দিকে যাচ্ছিলো। পথে একটি নির্মাণাধীন সেতু থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল করিম ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মো. শামীমকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান জানান, স্থানীয়দের ভাষ্যমতে অতিরিক্ত গতির কারণে সড়কে থাকা বালুতে পিছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ডাক বিভাগের গাড়ির সজোরে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। 
গাজীপুরের কালিয়াকৈরে ফ্লাইওভারের ওপর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের...
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী। 
ডাকপিয়নের সাইকেলের মিষ্টি ঘণ্টা, কাগজের পাতায় জমে থাকা মায়াময় ঘ্রাণ আর স্মৃতির ঠিকানায় হারিয়ে যাওয়া চিঠি নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হয়েছে নতুন পাক্ষিক আয়োজন ‘ফিরে এসো চিঠি’।...
বিদেশি পর্যটক, শিক্ষার্থী, ভিসা, ভারত
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন,...
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে এক বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা....
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর