নরসিংদীতে বুলেটপ্রুফ জ্যাকেট পরে গোলাগুলি, নিহত এক

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৫:১২ পিএম

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁও এলাকায় স্থানীয় নাজিম উদ্দিন ও আলাল মুন্সির গ্রুপের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়। সংঘর্ষের সময় বেশ কয়েকজন যুবক ও কিশোরকে পেশাদার অপরাধীদের মতো হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রকাশ্যে আধুনিক আগ্নেয়াস্ত্র হাতে গোলাগুলিতে অংশ নিতে দেখা গেছে।

এই ব্যাপক গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অনিক (২০) নামে এক যুবক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

নিহত অনিক দড়িগাঁও এলাকার সাবেক ইউপি সদস্য ওসমান মিয়ার ছেলে। তিনি স্থানীয় নাজিম উদ্দিন গ্রুপের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় নাজিম উদ্দিন ও আলাল মুন্সির গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই জেরে ভোর থেকেই উভয় পক্ষের শত শত লোক আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত করে। একপর্যায়ে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত একদল সশস্ত্র যুবককে প্রতিপক্ষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে দেখা যায়।

দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনায় অনিক, রাজু, সুমন, কাশেম ও মোবারকসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ অনিক, রাজু ও মোবারককে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবণতি হলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় অনিকের মৃত্যু হয়। বাকি আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান বলেন, নাজিম উদ্দিন ও আলাল মুন্সির গ্রুপের মধ্যে আগে থেকেই বিরোধ ছিলো। ভোরে তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে থানা-পুলিশ, র‍্যাব ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের ও অবৈধ অস্ত্রধারীদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা দায়েরসহ অন্য আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান।

একাত্তর/এসি
নরসিংদীতে সংঘটিত একটি ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই মূলহোতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদী জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
নরসিংদীর প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলার শিবপুর উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় এই সড়ক...
নরসিংদীর পলাশে পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে রামিম (৯) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) উপজেলার গজারিয়া বাজারের একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে এই ঘটনা ঘটে।
মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সই হলেও, এর স্থায়িত্ব এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া নিয়ে গভীর সংশয়...
কাতার বিশ্বকাপের সেই অবিস্মরণীয় মহাকাব্যের পর ভোর সাতটায় আবারও বিশ্বমঞ্চে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে জে-গ্রুপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়ে...
ফিফা বিশ্বকাপে সোমবার রাতে এইচ-গ্রুপের উদ্বোধনী ম্যাচেই ফুটবল ইতিহাস দেখল শতাব্দীর অন্যতম বড় ও ঝাঁঝালো এক অঘটন। ফিফা র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এবং টুর্নামেন্টের অন্যতম হট-ফেভারিট ইউরোপীয়...
বিশ্বমঞ্চে বুধবার জে-গ্রুপের দ্বিতীয় ম্যাচে এক নতুন রূপকথার জন্ম হতে যাচ্ছে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইউরোপের চিতা ‘অস্ট্রিয়া’ এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর