অপারেশন থিয়েটার থেকে রোগীর কাটা পা গায়েব! তোলপাড়

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 

বুধবার (৮ জুলাই) বিকেলে হাসপাতালের ওটির ভেতর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও বিচ্ছিন্ন পা-টি পাওয়া যায়নি। পরে ওই রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ডান পায়ের অংশ ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ।

নিহত ব্যক্তির নাম হাসেম আলী (৬০)। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আব্দালপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন। ওটির মতো সুরক্ষিত জায়গা থেকে মুহূর্তের মধ্যে কাটা পা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে ‘নিন্দনীয় ও রহস্যজনক’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা।

নিহতের পরিবার জানায়, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ইবি থানার আব্দালপুরের শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানযাত্রী হাসেম আলীর ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হাসেম আলী এবং তার বিচ্ছিন্ন পা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসেম আলীর মৃত্যু হয়। মৃত্যুর পর স্বজনরা দাফনের উদ্দেশে মরদেহ গ্রহণের সময় দেখেন ওটির ভেতরে হাসেম আলীর বিচ্ছিন্ন পা-টি আর নেই। ওটির ভেতরে অনেক খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান দিতে পারেনি হাসপাতাল স্টাফরা।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, ওটির ভেতর থেকে এভাবে পায়ের অংশ গায়েব হয়ে যাওয়া কোনো সাধারণ ঘটনা হতে পারে না। এর পেছনে কোনো চক্র বা গাফিলতি রয়েছে। তারা এই ঘটনার সঠিক রহস্য উদঘাটন এবং দায়ি হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি করেছেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, সড়ক দুর্ঘটনার শিকার ওই ব্যক্তি বিচ্ছিন্ন পা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর স্টাফরা ওটির ভেতরেই নিহতের স্বজনদের কাছে পায়ের অংশটি বুঝিয়ে দিয়েছিলেন বলে আমি রাতে শুনেছি। এরপর আসলে কী ঘটেছে তা আমার জানা নেই। 

তিনি আরও বলেন, ভুক্তিভোগী পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

একাত্তর/এসি
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তুমুল হট্টগোল ও স্লোগানের মুখে পড়েন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। পরে পুলিশের উপস্থিতিতে তিনি ক্যাম্পাস...
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 
উত্তরাঞ্চলের নৌ-যোগাযোগ উন্নয়ন, যাত্রীসেবা সম্প্রসারণ এবং নদীবন্দরভিত্তিক অবকাঠামো গড়ে তুলতে যমুনা নদীর তীরে দুটি নতুন নদী বন্দর ঘোষণা করেছে সরকার।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাঝপথে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর এগোতে পারেনি টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর