বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‘ল ফার্ম’ নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৬:২০ পিএম

দুবাই আদালতে সাবেক পুলিশ প্রধান (আইজিপি) বেনজীর আহমেদের জামিন পাওয়ার ঘটনায় তার জামিন বাতিলের লক্ষে বাংলাদেশ সরকার সেখানে একটি ‘ল ফার্ম’ নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে সে দেশের রাষ্ট্রদূতের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি।  

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বেনজীর আহমেদের জামিন বাতিলের বিষয়ে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। সেখানকার আদালতে জামিন বাতিলের আইনি লড়াই পরিচালনার জন্য ইতিমধ্যে একটি ‘ল ফার্ম’ নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আদালত থেকে জামিনের সার্টিফাইড কপি সংগ্রহের চেষ্টা জোরদার করা হয়েছে।  

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার সমস্ত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সাবেক এই আইজিপিকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরত নিয়ে আসতে সক্ষম হবে।  

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আন্তর্জাতিক রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছিলো। তবে সম্প্রতি তিনি শর্তসাপেক্ষে সেখান থেকে জামিন লাভ করেন।  

একাত্তর/এসি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এটি ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে বিএনপি সরকার, যারা দলীয়করণ বলছে, তারা একটি অযৌক্তিক ও অনভিপ্রেত মন্তব্য করেছেন।
যারা রাষ্ট্রের সঙ্গে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে, জঙ্গল সলিমপুরের র‍্যাব-পুলিশের ক্যাম্প ভেঙেছে এবং জায়গা দখল করছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে করা কটূক্তির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও মশালমিছিল অনুষ্ঠিত হয়েছে।...
নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও যুবসমাজকে প্রযুক্তিনির্ভর আগামীর উপযোগী করে তুলতে বগুড়া থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হলো দেশের অন্যতম বৃহৎ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দক্ষতা উন্নয়ন কর্মসূচি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর