পাকিস্তানে তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জনের মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১২:১৫ পিএম

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার আট হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে বিশ্বখ্যাত নেপালি বংশোদ্ভূত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জন আরোহীর মৃত্যু হয়েছে। নির্মল পুরজার অভিযাত্রী প্রতিষ্ঠান এলিট এক্সপেডিশনস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

গেলো বৃহস্পতিবার শৃঙ্গ আরোহনের সময় বহুজাতিক অভিযাত্রী দলের ওপর তুষারধস নেমে আসে। নিহতদের মধ্যে রয়েছেন- যুক্তরাষ্ট্রের ম্যালোরি গেইস, ওমানের নাধিরা আহমেদ, নেপালের পুর বাহাদুর গুরুংসহ বিভিন্ন দেশের পর্বতারোহীরা। 

breaking: Nirmal Purja and nine other climbers have been confirmed dead,  Purja's expedition company said on August 1. “It is with profound sadness  and immense heartbreak that we confirm Nirmal 'Nimsdai' Purja

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ব্যাপক তল্লাশি চালালেও শেষ পর্যন্ত কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে ৪৩ বছর বয়সী নির্মল পুরজা ২০১৯ সালে মাত্র ১৮৯ দিনে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতশৃঙ্গ জয় করে বিশ্বরেকর্ড গড়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তার এই অসাধারণ অভিযাত্রা নিয়ে নির্মিত নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘১৪ পিকস: নাথিং ইজ ইমপসিবল’ বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়ায়।

পর্বতারোহণে আসার আগে নির্মল পুরজা ১৬ বছর ব্রিটিশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ১০ বছর তিনি যুক্তরাজ্যের এলিট স্পেশাল ফোর্সে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে আন্তর্জাতিক পর্বতারোহণ অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরবিএস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির হিলা মাছ। পরে স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রাজধানীর কলাবাগানে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় জামাই শিপনকে আটক করেছে পুলিশ। 
পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে উল্লেখ করে দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর