সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়ে ৫২৬ কোটি টাকা

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম

চলতি ২০২৬ হিসাববছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বেসরকারি খাতের সিটি ব্যাংকের কনসোলিডেটেড কর-পরবর্তী নিট মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে ব্যাংকটি ৫২৬ কোটি ৬৯ লাখ টাকা মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিলো ৩০১ কোটি ১১ লাখ টাকা।

রোববার (২ আগস্ট) অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের এই আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত এই আয়োজনে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও গণমাধ্যমকর্মীদের কাছে ব্যাংকের সাম্প্রতিক আর্থিক চিত্র তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে সিটি ব্যাংকের কনসোলিডেটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৩.০১ টাকায়। ২০২৫ সালের জানুয়ারি-জুন সময়ে যার পরিমাণ ছিল ১.৭২ টাকা।

আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের কৌশলগত অবস্থান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ব্যাংকের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনের সার্বিক দিক ও সূচকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স এ কে এম সায়েফ উল্লাহ কাউসার এবং চিফ রিস্ক অফিসার মোহাম্মদ ফিরোজ আলম। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।

একাত্তর/এসি
সিটি ব্যাংক তার ভ্যালু গ্রাহকদের দৈনন্দিন সুবিধা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে।
সিটি ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি)-এর শীর্ষ প্রতিনিধিদলের...
বিশ্বজুড়ে আন্তদেশীয় লেনদেন ব্যবস্থা দ্রুত ও স্বচ্ছ করতে সুইফটের চালু করা নতুন রিটেল পেমেন্ট কাঠামোয় মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের সিটি ব্যাংক। সুইফটের এই নতুন উদ্যোগে আন্তর্জাতিক অর্থ প্রেরণকারী...
অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। 
ঢাকার জাতীয় কিডনি ইনস্টিটিউট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা প্রদানকারী ভারতীয় প্রতিষ্ঠান ‘সেনডর মেডিকেইডস’-এর সঙ্গে দশ বছর মেয়াদি চুক্তির সময়সীমা আগামী নভেম্বরেই শেষ হতে যাচ্ছে।...
বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
মাত্র এক সপ্তাহ আগেও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কাউকেই স্পষ্ট ব্যবধানে এগিয়ে রাখা যাচ্ছিল না, তবে গত সাত দিনে ফুটবলের চিত্রপট সম্পূর্ণ বদলে গিয়ে যেন এক মহা ড্রামার রূপ নিয়েছে! একপক্ষে রিয়াল মাদ্রিদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর