নেত্রকোণায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০২:০৪ পিএম

নেত্রকোণায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর বাবা বাদি হয়ে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নেত্রকোণা মডেল থানায় মামলাটি করেন। মামলায় রিপন মিয়াকে একমাত্র আসামি করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে এ তথ্য জানান নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের। 

তিনি জানান, মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাবা বাদি হয়ে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় একমাত্র আসামি রিপন মিয়া। ঘটনার পর আয়োজিত সালিশ দরবারে কারা উপস্থিত ছিলেন, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। দরবারে কী আলোচনা হয়েছিল, তা যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, সম্প্রতি নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের দক্ষিণ বিশিউড়া গ্রামে রিপন মিয়ার বিরুদ্ধে এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলেন স্থানীয়রা। এরপর তাকে আটক করে তিন নম্বর ওয়ার্ড বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে সালিশ বৈঠক বসানো হয়। সেই সালিশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সালিশে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক মাতব্বর দাবি করেন, কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রমাণিত হওয়ায় এবং রিপন তা স্বীকার করায় সামাজিক বিরোধ নিষ্পত্তির অংশ হিসেবে কিশোরীর ভবিষ্যৎ ও বিয়ের খরচ বাবদ পাঁচ লাখ টাকা জরিমানা বা বসতভিটা বাজেয়াপ্ত এবং সাত দিনের মধ্যে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিলো।

স্থানীয় অধিবাসীদের একাংশের অভিযোগ, রিপন মিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ ছিলো। ভুক্তভোগী পরিবারটি দরিদ্র হওয়ায় তারা শুরুতে আইনি প্রক্রিয়ায় না গিয়ে স্থানীয় মাতব্বরদের শরণাপন্ন হয়েছিলো।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন রিপন মিয়ার স্ত্রী। তার দাবি, রিপনকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। একটি গাছের নিচে ওই কিশোরীর সঙ্গে সামান্য সময় কথা বলাকে কেন্দ্র করে অন্যায়ভাবে তার স্বামীকে অভিযুক্ত করা হচ্ছে। নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা এবং ডিএনএ টেস্টের মাধ্যমে সত্য প্রকাশের দাবি জানান তিনি।

নেত্রকোণা মডেল থানা-পুলিশ জানিয়েছে, দায়ের করা ধর্ষণ মামলার তদন্তের পাশাপাশি অবৈধ সালিশ বৈঠকের বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠিয়েছে আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন...
নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যালয় প্রাঙ্গণে এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে দেবদারু গাছের সঙ্গে বেঁধে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। পরে সেই নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ...
পটুয়াখালীতে এক বিধবাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং জোর করে গর্ভপাত ঘটানোর অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি...
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) দুপুরে  জেলা শহরের মোড়াইল এলাকার ফ্লাইওভারে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের প্রায় চার টন ওজনের একটি বিশালাকার অংশ অনিচ্ছাকৃতভাবে চাঁদের বুকে তীব্র গতিতে আছড়ে পড়েছে। গত বছর মহাকাশে উৎক্ষেপণ করা...
জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের উপযুক্ত সম্মান ও মর্যাদা দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে...
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার জন্য দায়ী দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর