৩০ বনাম ১৫০ মিলিয়নের ইউরোর ফাঁদে ভিনিসিয়াস!

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৯:১০ এএম

সান্তিয়াগো বার্নাবেউতে আবার ফুটবলের চেয়ে টাকার ঝনঝনানি আর মনস্তাত্ত্বিক ড্রামা তুঙ্গে! ব্রাজিলের ২৬ বছর বয়সী তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি নবায়ন ঘিরে রিয়াল মাদ্রিদ ও প্লেয়ারের প্রতিনিধিদের মধ্যে চলছে এক চরম টানটান উত্তেজনা। বিশ্বকাপের পরেই দীর্ঘ আলোচনার পর রিয়াল তাদের অফার বাড়িয়ে বার্ষিক ২২ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে। কিন্তু ভিনিসিউসের এক কথা, ৩০ মিলিয়ন ইউরোর এক ইউরো কম হলেও সই করবেন না!

এদিকে রিয়াল মাদ্রিদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২২ মিলিয়ন ইউরোর এক সেন্টও তারা বাড়াবে না। ফলে দুই পক্ষের এই ৮ মিলিয়নের ব্যবধান এখন যেন এক বিশাল আটলান্টিক মহাসাগর!


ইএসপিএন’র বরাতে জানা গেছে, চলতি সপ্তাহেই, বিশেষ করে বুধবারে এই অচলাবস্থা কাটাতে রিয়ালের প্রধান স্কাউট জুনি কালাফাত এবং ক্লাবের নীতি নির্ধারকরা ভিনিসিয়াসের এজেন্টদের সাথে জরুরি বৈঠকে বসছেন। জুনি কালাফাত নিজেই ভিনিসিয়াসকে ধরে রাখার জন্য জোর তদ্বির করছেন।

বর্তমানে ১৭.৫ মিলিয়ন ইউরো বেতন পাওয়া ভিনিসিউসের চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে সমস্যা হলো, চুক্তি নবায়ন না হলে এই মৌসুম শেষেই তিনি ‘ফ্রি এজেন্ট’ হিসেবে ক্লাব ছাড়তে পারবেন এবং জানুয়ারি থেকেই অন্যান্য ক্লাবের সাথে প্রাক-চুক্তি সই করার আইনি অধিকার পেয়ে যাবেন!


ভিনিসিউসের এজেন্টের যুক্তি বেশ কড়া! ২৬ বছর বয়সে এটাই নাকি ভিনির ক্যারিয়ারের সবচেয়ে সেরা ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ চুক্তি। ২০১৮ সালে সান্তিয়াগো বার্নাবেউতে যোগ দেয়ার পর থেকে ক্লাবের জন্য তিনি যা করেছেন, বিশেষ করে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে ট্রফি নিয়ে আসা, তার উপযুক্ত ‘মর্যাদা ও সম্মান’ (পড়ুন বিপুল বেতন) রিয়ালের দেওয়া উচিত।

রিয়াল বস সভাপতি ও বোর্ড কিন্তু বসে নেই। তারা পরিষ্কার সংকেত পাঠিয়েছে, যদি এই গ্রীষ্মে চুক্তি নবায়নে সমাধান না আসে, তবে তারা ভিনিসিয়াসকে বিক্রি করে দিতেও পিছপা হবে না! চুক্তির শেষ বছর বাকি থাকা সত্ত্বেও ভিনির গায়ে তারা ঝুলিয়ে দিয়েছে ১৫০ মিলিয়ন ইউরোর বিরাট প্রাইস ট্যাগ।


আর এই সুবর্ণ সুযোগের অপেক্ষায় ওঁৎ পেতে বসে আছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল! গানার্সরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং ভিনিসিয়াসকে লন্ডনে নিয়ে আসার স্বপ্ন বুনছে।

বিশ্বকাপের ছুটি শেষ করে ভিনিসিয়াস ইতোমধ্যে মাদ্রিদে ফিরে এসেছেন। নতুন কোচ হোসে মরিনহোর অধীনে মেডিকেল টেস্ট ও অনুশীলনেও যোগ দেন তিনি। তবে বার্নাব্যুর ড্রেসিংরুমে এখন অনুশীলনের চেয়ে বেশি গুঞ্জন বুধবারে সান্তিয়াগো বার্নাবেউর বন্ধ দরজার পেছনের হাই-স্টেকস মিটিং নিয়ে!

একাত্তর/এআরএস
খেলার মাঠের উত্তাপ শেষ হতে না হতেই ইউরোপীয় ফুটবলের সবচেয়ে দুই হাই-প্রোফাইল তারকাকে নিয়ে নতুন করে সরগরম পেজ সিক্স! একদিকে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও স্প্যানিশ গ্ল্যামারাস...
বিশ্বকাপের উত্তাপ গায়ে মেখে ছুটি কাটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের ডেরায় পা রেখেছেন ভিনিসিয়াস জুনিয়র। তবে এই ফেরা শুধু অনুশীলনে ঘাম ঝরানোর জন্য নয়; পেছনে ঘুরপাক খাচ্ছে চুক্তি নবায়ন আর দলবদলের এক...
চলতি মাসের শুরুতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের খেলোয়াড়দের সাথে হাতাহাতি ও বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ার অভিযোগে আর্জেন্টিনার দুই ফুটবলার লেয়ান্দ্রো...
কথার খেলাপ করেন না মার্ক কুকুরেলিয়া! ২০২৪ সালের ইউরো জয়ের পর, ২০২৬ বিশ্বকাপ জয়- স্পেনকে বিশ্ব ফুটবলের চূড়ায় বসানোর মূল কারিগর কোচ লুইস দে লা ফুয়েন্তেকে আজীবনের জন্য নিজের শরীরে খোদাই করে নিলেন এই...
খেলার মাঠের উত্তাপ শেষ হতে না হতেই ইউরোপীয় ফুটবলের সবচেয়ে দুই হাই-প্রোফাইল তারকাকে নিয়ে নতুন করে সরগরম পেজ সিক্স! একদিকে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও স্প্যানিশ গ্ল্যামারাস...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ইরান চুক্তির জন্য ‘মরিয়া’ হয়ে উঠেছে, কিংবা তেহরানকে চুক্তি করার জন্য ‘সবশেষ সুযোগ’ দেওয়া হয়েছে। ইরান যুদ্ধ শুরুর এক মাসের কিছু বেশি সময়...
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের চরম ব্যর্থতা আর সেই সাথে নেইমারের নিষ্প্রভ পারফর্ম্যান্স, সব মিলিয়ে সময়টা এক ফোটাও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। পেশির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা...
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মাঠের ব্যানার বিতর্কে ফিফার তদন্তের মুখে রয়েছে আর্জেন্টিনা। কিন্তু তাতে কী আসে যায়? ফিফার শাস্তির শঙ্কা ও তদন্তের তোয়াক্কা না করে এবার আগুনে নতুন করে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর