এমবাপে-এস্তারের প্যারিস ‘নাইট আউট’ ফাঁস!

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১০:১০ এএম

খেলার মাঠের উত্তাপ শেষ হতে না হতেই ইউরোপীয় ফুটবলের সবচেয়ে দুই হাই-প্রোফাইল তারকাকে নিয়ে নতুন করে সরগরম পেজ সিক্স! একদিকে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও স্প্যানিশ গ্ল্যামারাস অভিনেত্রী এস্তার এক্সপোসিটোর 'গোপন প্রেম', অন্যদিকে ২০২৬ বিশ্বকাপ মাতানো ১৯ বছর বয়সী বার্সেলোনা সেনসেশন লামিন ইয়ামাল ও তাঁর নতুন বান্ধবী ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়ার উদ্দাম ফ্রান্স সফর, সব মিলিয়ে ফুটবল ও গ্ল্যামার দুনিয়ায় এক বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে!


এমবাপ্পে-এস্তারের সিক্রেট ডেট:  
ইনজুরির পুনর্বাসনের জন্য আপাতত প্যারিসে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। আর ঠিক এই সময়েই ফরাসি সেলিব্রিটি ব্লগার 'আকাবাব' এক্সে এক বোমা ফাটিয়েছেন! তাঁর দাবি অনুযায়ী, গত ২৫ ফেব্রুয়ারি মাদ্রিদে একসাথে দেখা যাওয়ার পর সম্প্রতি প্যারিসের বিখ্যাত 'পুলম্যান প্যারিস ট্যুর আইফেল' হোটেলের রুফটপ বার 'লে ১০ইম সিয়েল'-এ এমবাপ্পে ও এস্তারকে একান্তে ঘনিষ্ঠ অবস্থায় এবং চুমু খেতে দেখা গেছে!

প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে আসা ২৬ বছর বয়সী স্প্যানিশ অভিনেত্রী এস্তার এক্সপোসিটো নিজের ইনস্টাগ্রামে প্যারিস সফরের কিছু ছবি শেয়ার করতেই গুঞ্জনের আগুনে ঘি পড়ে। ছবিতে আইফেল টাওয়ারের রাতের ভিউ সামনে রেখে দু'জনের একটি রোমান্টিক ডিনার টেবিল দেখা যায়। নেটফ্লিক্সের বিখ্যাত সিরিজ 'এলিট'-এর কার্লা রোসন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত বানানো এস্তারের সাথে এমবাপ্পের এই প্রেমাখ্যান নিয়ে ফুটবলপাড়ায় এখন তোলপাড়!


অবশ্য এর আগেও বিনিসিউস জুনিয়রের সাথে নাম জড়িয়েছিল এস্তারের। যদিও ২০২২ সালে মিয়ামিতে বিনির সাথে ছবি ভাইরাল হলে এস্তার সোজা লিখেছিলেন- ফেক নিউজ!। তবে এমবাপ্পের সাথে প্রেমের খবরের বিষয়ে এমবাপ্পে বা এস্তার, কেউই এখনো মুখ খোলেননি।

ইয়ামালের বিলাসবহুল ডেটিং: ২০২৬ বিশ্বকাপে স্পেনকে মাতানোর পর ১৯ বছর বয়সী বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল এখন তাঁর নতুন বান্ধবী ইনেস গার্সিয়াকে নিয়ে ফ্রান্সের সেন্ট ট্রোপেতে ছুটির আমেজে ভাসছেন! গত এপ্রিলের শেষে একটি গ্রোসারি শপে প্রথম দেখা হওয়া এই জুটি গ্রিসে ব্যাড বানির কনসার্ট মাতানোর পর এখন দক্ষিণ ফ্রান্সে নিজেদের 'স্টাইল আইকন' হিসেবে জাহির করছেন।


সেন্ট ট্রোপেতে তাদের ফ্যাশনেবল উপস্থিতি চোখ ধাঁধিয়ে দিয়েছে ভক্তদের। ইনেসকে দেখা গেছে মিউ মিউর সামার ড্রেস, নিটেড ব্যাগ আর লুই ভুটনের ব্যাকপ্যাকে ট্রেন্ডি পোশাকে। অন্যদিকে বিলাসবহুল জুয়েলারি ও ব্যাগের প্রতি দুর্বলতার জন্য পরিচিত ১৯ বছরের ইয়ামালকে দেখা গেছে লোয়েভ প্যান্ট, ক্যাজুয়াল ট্যাঙ্ক টপ এবং সাথে শ্যানেলের ক্রসবাডি ব্যাগ ঝুলিয়ে ঘুরতে!

আলেক্স পাদিয়া, আর্জেন্টিনার র‍্যাপার নিকি নিকোল কিংবা ১২ বছরের বড় বিমানবালা ফাতি ভাসকেসের মতো একাধিক সুন্দরীর সাথে নাম জড়ানোর পর অবশেষে ইনেস গার্সিয়ার সাথেই থিতু হতে চলেছেন এই তরুণ ওয়ান্ডারকিড! মাঠের পারফর্ম্যান্সের পাশাপাশি এমবাপ্পের এই রহস্যময় প্রেম আর ইয়ামালের গ্ল্যামারাস লাইফস্টাইল প্রমান করছে, সোশ্যাল মিডিয়া ও আধুনিক ফুটবলের গ্ল্যামার রাজত্ব এখন পুরো মাত্রায় তাঁদের দখলেই!

তথ্যসূত্র: মারকা

একাত্তর/এআরএস
মাঠে গোল করে উল্লাসে মেতে ওঠা, পরমুহূর্তেই রেফারি লাল কার্ড উঁচিয়ে ধরা- এমন নাটকে হয়তো সিনেমাকেও হার মানায়! ম্যাচের উত্তেজনায় প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রিয়াল...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ের রাজকীয় অভিষেকেও স্বস্তিতে থাকতে পারল না ফরাসি শিবির। নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে তুরস্কের মাটিতে ১-০ গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়সূচক গোলের পর ফরাসি...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর