চট্টগ্রামে দুই শিশুর পেটে মিললো সাড়ে ছয় হাজার ইয়াবা, এক নারী আটক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় শিশুদের পেটের ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় এক নারীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তার সঙ্গে থাকা ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে। ওই দুই শিশুর পেট থেকে ছয় হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-৭ এর নগরের চান্দগাঁও ক্যাম্প মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাওহিদুল ইসলাম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার চালান নিয়ে সিএনজি অটোরিকশায় করে কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামের দিকে আসার খবর পেয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আনোয়ারার তৈলার দ্বীপ সেতু সংলগ্ন গরুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় র‌্যাব।

এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে শারমিন আকতার ওরফে ইসমত আরা নামে এক নারীকে আটক করা হয়। একই সঙ্গে আইনের সঙ্গে সংঘাতে জড়িত ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়। 

পরবর্তীতে চিকিৎসকের তত্ত্বাবধানে দুই শিশুর পেট থেকে মোট ১৩৩টি পোটলায় থাকা ছয় হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

র‌্যাব বলছে, আটক নারী শিশুদের ব্যবহার করে এর আগেও দুইবার উখিয়া থেকে চট্টগ্রামে ইয়াবার চালান পৌঁছে দিয়েছেন। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরবিএস
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে উদ্ধার ও লাইন মেরামতের কাজ। 
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি নিষিদ্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড এবং ট্র্যাকিং ব্যবস্থার আওতায় এনে সড়কে শৃঙ্খলা ফেরানোর বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার জাতীয় সংসদে ৭১ বিধির...
পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করতে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর দৃষ্টি রেখে বাংলাদেশের ব্লু-ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা খতিয়ে দেখছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর