চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও প্রায় পাঁচ কেজি বারুদ উদ্ধার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ এএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০টি ককটেলসহ বিপুল পরিমাণ গান পাউডার ও বারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় র‍্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এসমা কলেজপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান পরিচালনা করে।

পরে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় ওই আমবাগানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল, দুই দশমিক আট কেজি গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ এবং দুই দশমিক ১৫০ কেজি কালো বারুদ সদৃশ গুঁড়া পাউডার উদ্ধার করে জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব জানায়, প্রাথমিক ধারণায় মনে করা হচ্ছে এলাকায় বড়ো ধরনের কোনো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই দুষ্কৃতকারীরা এসব বিস্ফোরক সেখানে জমা করে রেখেছিরো। উদ্ধার করা আলামতসমূহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা—এই তিন নদীর পানি কমতে শুরু করলেও বন্যা কবলিত নদী তীরবর্তী এলাকার মানুষের কষ্ট কমেনি। জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নের হাজার হাজার মানুষ টানা...
চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ মামলায় পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১২ শিশু অসুস্থ হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২০১৩ সালের পাঁচ মে শাপলা চত্বরের শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় আয়োজনে সম্মানিত করার উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি আন্তরিক...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে প্রচারিত গুজবকে অভিযোগ হিসেবে গ্রহণের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পেশাদারিত্ব,...
তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই ‘ই-লোন’ সুবিধা চালু করতে যাচ্ছে সরকার। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা করে ঋণসুবিধা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। 
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যেই পবিত্র শহর মক্কার ওপর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগে একটি হুথি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। খবর রয়টার্সের।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর