মক্কার কাছে হুথিদের ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যেই পবিত্র শহর মক্কার ওপর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগে একটি হুথি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। খবর রয়টার্সের।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এক বিবৃতিতে জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি সফলভাবে প্রতিহত করে।

বিবৃতিতে তুর্কি আল-মালকি উল্লেখ করেন, ২০১৭ সালের জুলাইয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এটি ছিলো মক্কাকে লক্ষ্য করে ইরান সমর্থিত হুথি যোদ্ধাদের দ্বিতীয় হামলা চেষ্টা। মক্কার নিরাপত্তাকে ‘রেড লাইন’ বা অলঙ্ঘনীয় বিষয় হিসেবে আখ্যা দিয়ে জোটের মুখপাত্র বলেন, এই ধারাবাহিক হামলার কারণে সৌদি আরব যুদ্ধে আরও গভীরভাবে জড়িয়ে পড়ছে। পবিত্র শহর মক্কা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থান ও বার্ষিক হজের মূল কেন্দ্রবিন্দু।

অন্যদিকে, হুথি পরিচালিত ‘সাবা’ বার্তা সংস্থার খবরে হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ এ অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, মক্কা শহরকে লক্ষ্যবস্তু করার কোনো পরিকল্পনা বা ঘটনা ঘটেনি।

সৌদি আরবের ওপর হুথিদের এসব হামলা বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ছয় মাসব্যাপী চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এমনিতেই সীমিত হয়ে পড়েছিলো। সাম্প্রতিক দিনগুলোতে হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় এলাকা এবং গুরুত্বপূর্ণ কৌশলগত পথ ‘বাব আল-মান্দেব’-এর কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ায় হরমুজ প্রণালী থেকে সরিয়ে আনা সৌদি তেল রপ্তানি কার্যক্রমও এখন চরম হুমকির মুখে।

গত এক সপ্তাহে ইয়েমেনে চালানো বিমান হামলার প্রতিশোধ হিসেবে সৌদি আরবের ওপর বেশ কয়েকটি বড়ো হামলার দায় স্বীকার করেছে হুথিরা। সোমবার দেশটির একটি বিমান ঘাঁটিতে চালানো হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হন বলে জানায় সামরিক জোট। এছাড়া লোহিত সাগরের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের তেল ক্ষেত্রের সংযোগকারী এক হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ‘ইস্ট-ওয়েস্ট পাইপলাইন’-এ গত শুক্রবার বড়ো ধরনের হামলা চালানো হয়। এ হামলার পেছনে ইরাক-ভিত্তিক ইরান-সমর্থিত গোষ্ঠীর হাত রয়েছে বলে দাবি করেছে সৌদি আরব।

শুক্রবারের হামলার পর পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ চার শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। কবে নাগাদ পাইপলাইনের কার্যক্রম শুরু হবে সে বিষয়ে কিছু না জানালেও মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট মঙ্গলবার সিএনবিসি-কে বলেন, দ্রুতই তেল প্রবাহ শুরু হবে।

২০১৫ সাল থেকে হুথিদের বিরুদ্ধে লড়াই করা সৌদি জোট সাম্প্রতিক সময়ে নতুন করে সংঘাত তীব্র হওয়ার মুখোমুখি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সামরিক সহায়তা চেয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেও, যুক্তরাষ্ট্রের সহায়তা আপাতত কেবল গোয়েন্দা তথ্য আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

একাত্তর/এসি
লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কৌশলগত উপকূলীয় এলাকা হাতছাড়া হয়ে সামরিক ও ভূ-রাজনৈতিকভাবে চরম বিপাকে পড়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।...
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুসাইত শহরের ঐতিহ্যবাহী ঘাঁটি কিং খালিদ এয়ার বেসে এক বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র...
সৌদি আরবের অনুরোধেই ওমানে নির্ধারিত উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইরান। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...
মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যকার ছয় মাস ধরে চলা সংঘাতের রেশ ধরে সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে এক দুর্ধর্ষ ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলার পরপরই সতর্কতামূলক...
২০১৩ সালের পাঁচ মে শাপলা চত্বরের শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় আয়োজনে সম্মানিত করার উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি আন্তরিক...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে প্রচারিত গুজবকে অভিযোগ হিসেবে গ্রহণের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পেশাদারিত্ব,...
তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই ‘ই-লোন’ সুবিধা চালু করতে যাচ্ছে সরকার। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা করে ঋণসুবিধা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। 
দেশের জনগণ ভারতের কোনো ষড়যন্ত্র যেমন মেনে নেবে না, তেমনি একাত্তরবিরোধী কোনো শক্তির চক্রান্তও বরদাশত করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর