একাত্তরবিরোধী ও ভারতের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: রিজভী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

দেশের জনগণ ভারতের কোনো ষড়যন্ত্র যেমন মেনে নেবে না, তেমনি একাত্তরবিরোধী কোনো শক্তির চক্রান্তও বরদাশত করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।  

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভারতের ইন্ধনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, একাত্তরে পরাজিত হওয়ার প্রতিশোধ যদি কেউ নিতে চায়, তবে তা হতে দেওয়া হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কক্ষে ছবি টানানোর বিষয়ে সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ঐতিহাসিক ‘মধুর ক্যান্টিন’কে কেউ যদি ‘ইসরাত মঞ্জিল’-এ রূপান্তর করতে চায়, তবে দেশের ছাত্রসমাজ তা কখনোই মেনে নেবে না।  

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক ভারত সফর না করা প্রসঙ্গে রিজভী অভিযোগ করেন, তারেক রহমান ভারতে না যাওয়ার কারণে আদানী গোষ্ঠী তাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছিলো। 

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী হিসেবে’ আমন্ত্রণ জানানো প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী হিসেবে সম্মেলনে গিয়ে কি তিনি সাইডলাইনে গিয়ে বসবেন? ব্রিকসে অংশ না নিয়ে তিনি বরং দেশের ভাবমূর্তি ও গৌরব উজ্জ্বল করেছেন।

দেশের চলমান জ্বালানি সঙ্কটের বিষয়টি উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, জ্বালানি সঙ্কট কোনো সরকারের নীতিগত ব্যর্থতার কারণে নয়, বরং বিশ্বব্যাপী মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তৈরি হয়েছে। সঙ্কট সত্ত্বেও সরকার গ্যাসের স্বাভাবিক চাপ বজায় রাখতে নিরলস চেষ্টা করছে এবং জ্বালানি আমদানিতে কোনো ধরনের কার্পণ্য করছে না।

সমাবেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। 

একাত্তর/এসি
জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম...
শুক্রবার দিনেদুপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মিছিল বের হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার চরম গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রকে বিকশিত ও শক্তিশালী এবং আইনের শাসন নিশ্চিত করতে গণমাধ্যমের...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
২০১৩ সালের পাঁচ মে শাপলা চত্বরের শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় আয়োজনে সম্মানিত করার উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি আন্তরিক...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে প্রচারিত গুজবকে অভিযোগ হিসেবে গ্রহণের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পেশাদারিত্ব,...
তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই ‘ই-লোন’ সুবিধা চালু করতে যাচ্ছে সরকার। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা করে ঋণসুবিধা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। 
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যেই পবিত্র শহর মক্কার ওপর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগে একটি হুথি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। খবর রয়টার্সের।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর