পরিবেশ সংরক্ষণে দুই লাখ গাছ রোপণ করেছে এমজিআই

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পিএম

পরিবেশ সংরক্ষণ ও টেকসই শিল্পায়নের লক্ষ্যে দেশজুড়ে ব্যাপক সবুজায়ন কর্মসূচি হাতে নিয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটির বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও কারখানা প্রাঙ্গণে ইতিমধ্যে প্রায় দুই লাখ গাছ রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) কুমিল্লায় এমজিআই-এর নিজস্ব ইকোনমিক জোনে কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব তথ্য জানান এমজিআই-এর চেয়ারম্যান মোস্তফা কামাল।

এমজিআই চেয়ারম্যান বলেন, সবুজায়নের এই উদ্যোগ বর্তমান সরকারের দেশব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা এবং দেশ ও জাতির প্রতি সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবেই এমজিআই এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কোরীয় রাষ্ট্রদূত কিম জু জুন বলেন, বিশ্বজুড়ে এখন পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের ওপর জোর দেওয়া হচ্ছে। এমজিআই শিল্পপণ্য উৎপাদনের পাশাপাশি যেভাবে সবুজায়নে ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসনীয়। বর্তমান বিশ্বে টেকসই শিল্পের বিকাশে সবুজায়নের কোনো বিকল্প নেই।

কোরিয়া বাংলাদেশ চেম্বারের সভাপতি শাহাবুদ্দিন খান জানান, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। এমজিআই-এর বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলসহ দেশজুড়ে বছরব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রাখতে সার্বিক সহায়তা ও অংশীদারত্ব বজায় রাখবে কেবিসিসিআই।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
বগুড়া সদর উপজেলায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডের অটো রাইস মিলে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর