রিকশাচালক গুম ও হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পিএম

পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাকে আদালতে তোলা হলে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোশারফ হোসেন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নাঈমুজ্জামান ভূঁইয়াকে আদালতে আনা হলেও তার মামলার সরাসরি কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি; তাকে সরাসরি আদালত হাজতে রাখা হয়। পরবর্তীতে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে কি না, সে বিষয়ে পুলিশ বা প্রসিকিউশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে মঙ্গলবার ভোরে গোপন খবরে অভিযান চালিয়ে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে পঞ্চগড়ে অংশ নিয়ে নিখোঁজ হন রিকশাচালক আল আমিন। পরে এ ঘটনায় ১০ সেপ্টেম্বর আল আমিনের বাবা মনু মিয়া বাদি হয়ে পঞ্চগড় সদর থানায় একটি গুম ও হত্যা মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়।

তাছাড়া নাঈমুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে আল আমিনকে গুম ও হত্যা মামলা ছাড়াও স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ মোট ১২টি মামলা রয়েছে বলে জানা গেছে।

পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

একাত্তর/এসি
জীবনের শুরুটা হয়েছিল শুভ পরিণয়ের মধ্য দিয়ে—ছাদনাতলায় একে অপরের হাত ধরে বেঁচে থাকার যে অঙ্গীকার করেছিলেন, মৃত্যুর পর শেষযাত্রাতেও বিচ্ছেদ হলো না তাদের। পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর শোকে রেলে...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গণঅভ্যুত্থানে পালানো সরকার আবার ফিরে এসেছে, সারা পৃথিবীতেই এমন কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৯১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
মহাবিশ্বের গভীরতম রহস্য উন্মোচন ও ‘মহাজাগতিক উচ্চ-শক্তিসম্পন্ন নিউট্রিনো’ আবিষ্কারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর পদার্থবিজ্ঞানে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার অর্জন করেছেন ৮২ বছর বয়সী...
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর