কুমিল্লায় অটোচালকের ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা: পুলিশ

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই কিশোরী। এ ঘটনায় জড়িত অভিযুক্ত অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১০ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত আট অক্টোবর সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইলের পাশে এক কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হয়। খবর পেয়ে লালমাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্তের কাজ শুরু করে। পরে নিহতের বাবা এসে মরদেহটি শনাক্ত করেন।

নিহত জান্নাতুল তাজমিন যশোর জেলার বাসিন্দা। বাবার চাকরির সুবাদে পরিবারটি কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করতো। তাজমিন নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিরো।

ঘটনার বিবরণ দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া জানান, গত আট অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে তাজমিন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা বাস কাউন্টারের সামনে থেকে নগরীর রেসকোর্সের বাসার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে। চালক সুমন মিয়ার সঙ্গে ৩০০ টাকায় ভাড়া ঠিক হয়। অটোরিকশায় ওঠার পর কিছু দূর গিয়ে তাজমিন চালককে ১০০ টাকা দিয়ে কলা ও রুটি কিনে আনে।

এরপর ‘শর্টকাট’ পথে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে চালক সুমন মিয়া নূরজাহান হোটেলের সামনে থেকে ইউটার্ন নিয়ে চাঁদপুরগামী সড়ক ধরে লাকসাম উপজেলার বিজরা বাজার হয়ে অন্যদিকে চলে যায়। একপর্যায়ে অটোরিকশাটি একটি নির্জন ও অন্ধকার স্থানে থামায় সে। জায়গাটি রেসকোর্স এলাকা নয় বুঝতে পেরে তাজমিন ভীত হয়ে চালকের কাছে জানতে চায় তাকে কোথায় আনা হয়েছে। তখন সুমন তাকে জানায়, এটি রেসকোর্স নয়, অন্য জায়গা।

পুলিশের ভাষ্যমতে, ওই সময় তাজমিন অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করলে সুমন তাকে আটকায় এবং ধর্ষণের চেষ্টা করে। কিশোরী চিৎকার শুরু করলে সুমন তার গামছা গলায় পেঁচিয়ে ধরে। ধস্তাধস্তির একপর্যায়ে তাজমিন দুর্বল হয়ে পড়ে।

জিজ্ঞাসাবাদের বরাত পুলিশ জানায়, সুমন তাজমিনকে ধর্ষণের কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে ধানক্ষেতে নিয়ে উপুড় করে শুইয়ে পা দিয়ে মাথা চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করে। এরপর তাজমিনের হাতব্যাগ থেকে আইফোনটি নিয়ে ব্যাগটি ধানক্ষেতেই ফেলে রেখে অটোরিকশা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে সে।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পর সুমন স্থানীয় কাচিকাটা মসজিদের সামনের একটি পুকুরে গোসল করে। পরে ভাড়ায় চালিত আরেকটি সিএনজিতে করে বাখরাবাদ এলাকায় যায় এবং সেখানে একটি পুকুরপাড়ের জঙ্গলে তাজমিনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আইফোনটি লুকিয়ে রেখে চট্টগ্রামে পালিয়ে যায়।

পরদিন শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও লালমাই থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী বাখরাবাদ এলাকার পুকুরপাড়ের জঙ্গল থেকে তাজমিনের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে লালমাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাংবাদিক সম্মেলনে লালমাই থানার অফিসার ইনচার্জ মো. মিজানসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিক্ষার্থীদের পাঠ্যক্রম আরও যুগোপযোগী করতে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি—এই চারটি বিষয়ে নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচজন মূলহোতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রভিত্তিক শুরুর ঠিক আগমুহূর্তে স্থগিত করা হয়েছে। 
নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ভুয়া ওয়েবসাইট তৈরি করে অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রলোভনে ২৪ লাখ ১৯ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের...
‘গড়ি একসাথে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’ লক্ষ্য ও ‘শিক্ষা, সংযম, শৃঙ্খলা’ মূলমন্ত্রকে সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অলাভজনক ও জনকল্যাণমূলক সংস্থা ‘শাহীন কেয়ার্স ট্রাস্ট’। 
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চলাচল পুনরায় চালুর আগ্রহ প্রকাশ করেছে নয়াদিল্লি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি ঢাকা। রেলপথ মন্ত্রণালয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর