দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর উঠে গেল লরি, নিহত পাঁচ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ভয়াবহ লরিচাপায় শিশু ও নারীসহ অন্তত পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন; যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মা ও ছেলের পরিচয় নিশ্চিত করা গেছে। তাঁরা হলেন- নেত্রকোণার মদন শিবাশ্রম এলাকার বাসিন্দা ফাতেমা (৪০) এবং তাঁর ৮ বছরের শিশুপুত্র রাকিব। তাৎক্ষণিকভাবে বাকি তিন নিহত ব্যক্তির পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের পাশে দাঁড় করায় চালক। বাসটি মেরামতের কাজ চলাকালীন সময়ে গাড়িতে থাকা যাত্রীরা নিচে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।

ঠিক সেই মুহূর্তে ঢাকামুখী দ্রুতগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা নিরীহ ওই যাত্রীদের ওপর সজোরে উঠে যায়।

লরির বেপরোয়া চাপায় ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দু'জন মারা গেলে নিহতের মোট সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়ায়।

কুমিরা ফায়ার স্টেশনের উদ্ধারকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাসটির যান্ত্রিক ত্রুটি মেরামতের সময় যাত্রীরা পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় লরিটি তাদের চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে। ঘাতক লরিটিকে শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

একাত্তর/এআরএস
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক গাড়ির ধাক্কায় তপন চন্দ্র দাস ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাসের করুণ মৃত্যু হয়েছে। শনিবার ভোরে গাজীপুরা এলাকায় বিআরটি লেনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো...
যশোর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।
ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আড়পাড়া ও আড়কান্দি সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই মর্মান্তিক...
প্রেমিক কিশোর, তার বাবা ও বন্ধুকে মারধর করে বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরিয়ে চরম অবমাননা করার পর এবার পুলিশের হাতে একই কায়দায় মোক্ষম শিক্ষা পেল আসামিরা। মঙ্গলবার কলকাতার বেহালা এলাকার খুদিরাম...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একটি পুকুর থেকে মাছ লুট, বসতঘরে হামলা, ভাঙচুর এবং নারীসহ বেশ কয়েকজনকে মারধর করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই হামলায় জাকির হোসেন...
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রী তারেক রহমান সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে জাপানের সঙ্গে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর