নওগাঁয় পিকআপের ধাক্কায় চা বিক্রেতা নিহত

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম

নওগাঁর পোরশা উপজেলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সরাইগাছী-সাপাহার সড়কের সরাইগাছি খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী (৩৪) পোরশা উপজেলার সরাইগাছী গ্রামের মোহাম্মদ নুরুর ছেলে। সরাইগাছী বাজারে আইয়ুব আলী একটি দোকান ভাড়া নিয়ে চা বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেল নিয়ে সরাইগাছি বাজারের চায়ের দোকানে আসেন আইয়ুব আলী। দুপুরে বাড়ি ফেরার জন্য খাদ্যগুদামের পাশের সড়কে মোড় ঘোরার সময় সাপাহারের দিক থেকে আসা দ্রুত গতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর অবস্থায় স্থানীয়রা আইয়ুবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় বিষয়টি জেনেছি। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি।

একাত্তর/আরএ
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর