নাটোরে প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানে আগুন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম

নাটোরে বনপাড়ার নয়াবাজারে প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিন বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অফিসার তালহা বিন জসিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নাটোরে বনপাড়া উপজেলার নয়াবাজারে প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যানে সন্ধ্যা ৬টা ৫মিনিটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বনপাড়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিক কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বুধবার সকাল ৬টা থেকে ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত। অবরোধ শুরু হওয়ার আগে থেকেই দেশব্যাপী যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

 

একাত্তর/জো
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর