সিংড়ায় পৌর গ্যারেজে আগুন, পুড়লো ১১ গাড়ি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ এএম

নাটোরের সিংড়ায় পৌরসভার গ্যারেজে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে মেয়রের গাড়িসহ ‘চলো’ প্রকল্পের ১১টি অটোরিকশা। এসময় আগুন নেভাতে গিয়ে গ্যারেজটির নৈশ প্রহরী আহত হয়েছেন। তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ভোর চারটার দিকে ওই গ্যারেজে এই আগুনের ঘটনা ঘটে।

পৌরসভা সূত্র জানায়, ভোরে আগুন লাগার পর নৈশ প্রহরী তা নেভাতে গিয়ে আহত হন। এসময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং পরে ফায়ার স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। আহত নৈশ প্রহরীকে সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, আমার গাড়িসহ ‘চলো’ প্রকল্পের ১১টি গাড়ি পুড়ে গেছে। জার্মানির জিআইজেডের সহায়তায় আনা এসব গাড়ি পরিবেশবান্ধব ছিলো। পৌর নাগরিকরা এই গাড়িগুলো স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতেন। কী কারণে এ দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে।

সিংড়া ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুস সালাম জানিয়েছেন,  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

একাত্তর/এসি
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর