রাজশাহীতে ভোট কেন্দ্রের পাশে দশ ককটেল

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:৪৩ এএম

রাজশাহীর একটি ভোট কেন্দ্রের পাশ থেকে দশটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে মহানগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাজা ককটেলগুলো উদ্ধার করা হয়।

রাজশাহীর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ছুটে এসে দুটি বালতিতে রাখা দশটি ককটেল উদ্ধার করে।

পরে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

বিপ্লব বিজয় বলেন, শুক্রবার রাতে ওই এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করে। সেখান থেকে একজনকে আটক করা হলে, তার দেয়া তথ্য ককটেলের খোঁজ পাওয়া যায়।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজশাহীর তিন উপজেলায় ভোট কেন্দ্রে আগুন দেওয়া ও বোমা হামলা চালানো হয়।

এর মধ্যে একটি কেন্দ্রে ঘটানো হয় বিকট শব্দের বোমা বিস্ফোরণ। উদ্ধার করা হয় দুটি তাজা ককটেল।

ভোটের আগে নাশকতা, অগ্নি সন্ত্রাস ও জনমনে আতঙ্ক ছড়ানোর এ ঘটনা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।  

এক দশক আগে ২০১৪ সালে ভোট প্রতিহত করতে সারা দেশজুড়ে ব্যাপক নাশকতা চালায় বিএনপি-জামায়াত জোট। ভোটের দিক সকালেই ১৪৭টি আসনে বিভিন্ন জায়গায় সহিংসতার কারণে প্রায় ১৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়।

তখন নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ভোটকেন্দ্রে আগুন, ব্যালট পেপার পুড়িয়ে দেয়া কিংবা ছিনিয়ে নেয়ার কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়।  

আরবি
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর