জয়পুরহাটে তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৯:৫৩ এএম

পৌষের শেষে এসে জয়পুরহাটে ঘন কুয়াশা আর শীতল হাওয়ার দাপট আরও বেড়েছে। সেই সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠাণ্ডায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে। দিনে ও রাতে বৃষ্টির ফোঁটার মত পড়ছে কুয়াশা।

শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০৭ ডিগ্রি সেলসিয়াস।

গত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত জেলায় সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পুরো অঞ্চল। ফলে গরম কাপড় না পেয়ে ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছে ছিন্নমূল ও দরিদ্র মানুষ। ঠাণ্ডায় কাজে যেতে পারেনি বয়স্ক শ্রমজীবীরা।

চিকিৎসকরা পরিস্থিতি বিবেচনায় শিশু ও বৃদ্ধের অতিরিক্ত যত্নের পরামর্শ দিয়েছেন।

নওগাঁর বদলগাছি আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

একাত্তর/আরএ
দেশের শীতপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম পঞ্চগড়। ভৌগোলিক কারণেই এখানে প্রতিবছর শীতের তীব্রতা বেশি থাকে। এবারও চলছে শীতের দাপট। টানা চারদিন ধরে জেলায় বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
বগুড়ায় সকাল গড়িয়ে দুপুরও সূর্যের দেখা মিলছে না। বাড়ছে শীতের তীব্রতা। বইছে মৃদু ঠাণ্ডা হাওয়া।
সিলেটে জেঁকে বসেছে শীত। দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে টানা চারদিন কুয়াশার দাপট চলার পর বুধবার পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর