রাজশাহী রেলস্টেশনে যুবকের ঘুষিতে আনসার নিহত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৩ পিএম

রাজশাহী রেল স্টেশনে ধূমপান করতে নিষেধ করায় এক যুবকের ঘুষিতে আনসার সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজশাহী রেলস্টেশনের প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

নিহত আনসার সদস্য মাইনুল ইসলাম (৪৫) গোদাগাড়ীর মাঙ্গনপুরের জয়েন উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজশাহী স্টেশনের প্লাটফর্মে তিন যুবককে ধূমপান করতে দেখে নিষেধ করেন। তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে তিন যুবকের একজন তাকে ঘুষি মারলে ঘটনাস্থলেই পড়ে যান। নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। 

রাজশাহী রেল স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, রাত সোয়া ৯টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। পুলিশ এসেছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। 

এ বিষয়ে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল কুমারের মোবাইল নম্বরে কল করেও পাওয়া যায়নি।

আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় তিন জনকে আটক করে জিআরপি থানায় নেওয়া হয়েছে। তবে আনসার সদস্যের মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

 

একাত্তর/এএ/এসি
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর