নিখোঁজ ভ্যানচালকের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৫:৫৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরোবার পর নিখোঁজ হওয়া এক ভ্যানচালকের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামের ৪নং বাঁধ এলাকার নতুন ইটভাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হবার পর আর বাড়ি ফিরে আসেননি তিনি। তাকে হত্যার পর দুর্বৃত্তরা লাশ পুড়িয়ে গুমের চেষ্টা করেছে 
ধারণা পুলিশ ও স্বজনদের।

নিহত ভ্যানচালক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবহলাবাড়ি গ্রামের মো. ইসমাইলের ছেলে মো. তোফাজ্জল হোসেন (৪০)।

স্থানীয়রা জানায়, সকালে বেড়িবাঁধের পাশের একটি জমিতে আগুনের ছাইয়ের মধ্যে ভস্মীভূত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে গ্রাম পুলিশকে খবর দেন তারা। পরে গ্রাম পুলিশের কাছে খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্তের পর স্বজনদের খবর দেয়া হয়। খবর পেয়ে মৃতের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি শনাক্ত করেন।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তোফাজ্জল তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। গভীর রাতেও বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে দুপুরে তার ভস্মীভূত লাশের সন্ধান পান তারা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ গুম করার জন্য ঘটনাস্থলে সরিষার গাদায় রেখে আগুন দিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

 

একাত্তর/জো
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর