নওগাঁয় আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৬:৩৩ পিএম

নওগাঁর বদলগাছীতে ঘরে লাগা আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার গোড়শাহী মধ্যপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত আলতাফ হোসেন (৬৫) ওই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।

নিহত আলতাফ হোসেনের ছেলে তরিকুল ইসলাম জানান, তার বাবা বাড়ির আঙিনার সামনে আলাদা একটি ঘরে থাকতেন । শুক্রবার মধ্যরাতে হঠাৎ করেই বাবার ঘরে আগুন দেখতে পায় স্থানীয় একজন। তিনি চিৎকার শুরু করলে তারা আগুনের বিষয়টি দেখতে পান। এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। কিন্তু আগুন নেভানোর আগেই তার বাবা আগুনে পুড়ে মারা যান। একইসাথে দুটি ছাগল এবং ঘরের সকল আসবাবপত্রও পুড়ে গেছে বলে জানান তিনি।

এদিকে, ঘটনা শোনার পর নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নিয়ে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।

বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল জানান, ঘটনাটি জানার পরে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এরই মধ্যে নিহতের পরিবারকে ৩০ হাজার টাকা সরকারিভাবে সহযোগিতা করা হয়েছে এবং কিছু শুকনা খাবার দেয়া হয়েছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেয়া হয়েছে।

 

একাত্তর/জো
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর