মাদক দিয়ে শিক্ষককে ফাঁসানোর অভিযোগ, দুই পুলিশ প্রত্যাহার

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৫:১৯ পিএম

নাটোর পুলিশের বিরুদ্ধে এক স্কুল শিক্ষককে পথরোধ করে মারধরসহ পকেটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।

রোববার বিকেল চারটার দিকে জেলার বাগাতিপাড়া উপজেলার ক্ষিদ্র মালঞ্চি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগকারী উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রত্যাহার করা দুই পুলিশের কনসটেবলের নাম সজিব খান হোসেন এবং মো. আসাদুজ্জামান।

শিক্ষকের অভিযোগ, বিকেলে স্কুল ছুটির পর মোটরসাইকেলে নাটোর শহরের বাসায় ফেরার পথে ওই এলাকায় পুলিশ কনস্টেবল সজিব, আসাদুজ্জামান এবং সোর্স বিদ্যুৎ পথরোধ করে এলোপাথাড়ি মারপিট করে।

এসময় দৌড়েপাশের একটি মাদ্রাসায় আশ্রয় নেন। মাদ্রাসার শিক্ষকরা এগিয়ে এলে স্থানীয় মাদক ব্যবসায়ী এবং পুলিশের সোর্স পালিয়ে যায়। পরে দুই পুলিশ আমার কাছে মাদক আছে বলে দাবি করে। তল্লাশির এক পর্যায়ে তাদের কাছে থাকা দুইটা কাগজ দেখিয়ে বলে দুই পুরিয়া হেরোইন পাওয়া গেছে।

তিনি বলেন, এরপর হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তোলে। থানায় নিয়ে যাওয়ার কথা বলে পথে দুই হাজার টাকা দিলে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু নগদ টাকা না থাকায় তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে বলে। এসময় আমার পকেটে থাকা ৪০০ টাকা নিয়ে ছেড়ে দেয়। পরে তারা বেশ কয়েকবার টাকার জন্য ফোন করেছে, কিন্তু আমি টাকা দেই নাই। শেষে স্থানীয়দের সহযোগিতায় নাটোর সদর হাসপাতালে এসে ভর্তি হই।

অভিযুক্ত পুলিশ কনস্টেবল আসাদুজ্জামান বলেন, গোপন খবরে আমরা জিজ্ঞাসাবাদ করছিলাম। এর মধ্যেই বিদ্যুৎ এসে মারধর শুরু করে এবং ওই শিক্ষকের কাছে থেকে কাগজ বের করে বললো দুই পুরিয়া হেরোইন পাওয়া গেছে। আসলে কাগজ নাকি কোনো মাদক ছিলো তা জানি না। পরে কিছুদূর নিয়ে যাওয়া পর আরও দুই জন শিক্ষককে ছেড়ে দিতে বললে আমরা ছেড়ে দিয়ে চলে আসি। আর ওই কাগজ ওসির হাতে দিয়ে দিয়েছি।

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ নান্নু খান বলেন, ওই দুই পুলিশ কনস্টেবল কাউকে না জানিয়ে শিক্ষকের সঙ্গে এসব ঘটিয়েছে। পুলিশ সদস্যরা কেন, কীভাবে সেখানে গেলো এসব খতিয়ে দেখা হচ্ছে। কনস্টেবল সজিব থানায় একটা পুরিয়া জমা দিয়েছে। তাতে হেরোইন আছে কিনা তা পরীক্ষা করে জানা যাবে।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারমিনা লেনী বলেন, সোর্সের গোপন খবরে তল্লাশি করা হয়েছে। কিন্তু কোনো পুলিশ যদি অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন, তবে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। দোষী প্রমাণিত হলে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সময় উদ্ধার হওয়া দুটি পুরিয়া পুলিশের হেফাজতে আছে। তা পরীক্ষা করে দেখা হবে।

একাত্তর/এসি
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে।
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। 
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর