গ্রামের বাড়িতে চোখের জলে টিপুকে বিদায়

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৪:৪৪ পিএম

শেষবারের মতো পৈত্রিক ভিটা থেকে বন্ধু, আত্নীয়-স্বজন ও শুভাকাঙ্খিদের চোখে জলে বিদায় নিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষাসৈনিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের চিফ প্রসিকিউটর, একুশে পদক পাওয়া আইনজীবী গোলাম আরিফ টিপু। 

শনিবার সকাল আটটায় তার নিজ গ্রাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার  রানীহাটি বাজারের ঈদগাহ ময়দানে গার্ড অব অনার শেষে জানাজা পড়ানো হয়। 

এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পরিবারের পক্ষে তার মেয়ে, স্বজন ও বন্ধুরা স্মৃতিচারন করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

শেষে টিপুর মরদেহ লাশবাহী গাড়িতে করে রাজশাহী কলেজ চত্বরে চতুর্থ জানাজার জন্য রওনা করেন স্বজনরা।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু।  তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন।

ভাষাসৈনিক ও একুশে পদক পাওয়া প্রখ্যাত আইনজীবী গোলাম আরিফ টিপুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গোলাম আরিফ টিপুর জন্ম ১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে। ১৯৪৮ সালে মাধ্যমিক পাস করার পর রাজশাহী কলেজ থেকে ১৯৫০ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। একই কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা ও ভাষা আন্দোলন কর্মী ছিলেন। ১৯৫২ সালে রাজশাহীতে বাংলা ভাষা আন্দোলন মূলত তার নেতৃত্বে সংগঠিত হয়। তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের রাজশাহী অঞ্চলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে একুশে পদকে ভূষিত করে। ১৯৫৪ সালে ছাত্র ইউনিয়নের দ্বিতীয় সম্মলনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হয়েছিলেন টিপু। ওই কমিটির সভাপতি ছিলেন ভাষাসৈনিক আব্দুল মতিন। রাজশাহীর ভাষা আন্দোলনে তার ছিল অনবদ্য ভূমিকা। হয়েছিলেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর