একরামুল হত্যা: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০২:২২ পিএম

মাদকবিরোধী অভিযানের নামে ২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও সাবেক এমপি আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইবুনাল।

প্রসিকিউশনের আবেদনের পর মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেয়।  

এর আগে, ২৬ জুলাই এ ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 

আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং গ্রেপ্তার থাকা তিনজনকে হাজিরের নির্দেশ দেয়। 

এ মামলার অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ার লতিফ খান, অবসরপ্রাপ্ত মেজর রুহুল আমিন, সাবেক ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব ও লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান।

প্রসিকিউশন বলছে, ২০১৮ সালের ২৬ মে রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের কিরণতলী থেকে একরামুল হককে অপহরণ করা হয়। পরে রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় মেরিন ড্রাইভের সাগরতীরে একরামকে হত্যা করা হয়।

আরবিএস
সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 
শেষবারের মতো পৈত্রিক ভিটা থেকে বন্ধু, আত্নীয়-স্বজন ও শুভাকাঙ্খিদের চোখে জলে বিদায় নিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষাসৈনিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের চিফ প্রসিকিউটর, একুশে পদক পাওয়া আইনজীবী...
নরসিংদীতে মাদকবিরোধী অভিযানের সময় ইমরান হোসেন (৩৫) নামের র‍্যাবের এক সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময়  ইউনুস আলী (৪০) নামের এক আসামিকে ছিনিয়ে নেয় তারা। 
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানের সময় মাদক কারবারির ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাতে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, গুরুতর আহত...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরুর কয়েক মাসের মধ্যেই দেশটির প্রতিশোধমূলক হামলার জেরে পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি কমানোর পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর