ওয়াশিংটনকে আচরণ বদলাতে বললেন মোহসেন রেজাই

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৩:০২ পিএম

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা ও সার্বভৌম নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ইরানের হাতেই রয়েছে।

সোমবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

বৈঠকে ইরানের শীর্ষ এই নিরাপত্তা কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, আমেরিকা যদি আসলেই সংঘাত নিরসন চায়, তবে শুধু কথায় নয়, তাদের আচরণে পরিবর্তন আনতে হবে এবং ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ বাস্তবায়নে সুনির্দিষ্ট ও ব্যবহারিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

রেজাই স্পষ্ট করেন, তেহরান ওয়াশিংটনের কোনো মৌখিক আশ্বাস বা প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না; বরং তাদের কাজের মাধ্যমেই সততা প্রমাণ করতে হবে।

ইরানের নিরাপত্তা প্রধানের বক্তব্যের জবাবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, পাকিস্তান ও ইরানের মধ্যকার দীর্ঘ সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইসলামাবাদ তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

দুই নেতার এই বৈঠক ও আলোচনা মধ্যপ্রাচ্যের বর্তমান জটিল পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আমেরিকা-ইরান সংঘাত নিরসনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র: ইরনা

একাত্তর/এআরএস
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর