চাঁপাইনবাবগঞ্জে এবার আমের মুকুলে ভাটা

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১১:০৮ এএম

তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে এবার আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুলে ভাটা পড়েছে। অন্য বছরগুলোতে ফাল্গুন মাসে এসময় শতভাগ মুকুল এলেও এবার তা মাত্র ৬০ শতাংশ। তবুও যে পরিমাণ মুকুল এসেছে তা টিকিয়ে রাখতে পরিচর্যায় ব্যস্ত চাষিরা।

তবে আমের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষকের ক্ষতি পুষিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা।

আমের নাম শুনলে চাঁপাইনবাবগঞ্জের নামটি আসে প্রথমে। এ জেলার অর্থনীতিও টিকে আছে আমের উপর নির্ভর করেই। তবে এবছর আমের বাগানগুলো এবার কাঙ্ক্ষিত মুকুলের দেখা নেই।

চাষিরা জানান, গতবারের তুলনায় এবার আম গাছে মুকুল এসেছে অর্ধেকের সামান্য বেশি। একারণে এবার আমের ফলন নিয়ে শঙ্কিত তারা।

অবশ্য পরিকল্পিতভাবে তৈরি করা নতুন বাগানে মুকুল এসেছে প্রায় শতভাগ। বিদেশে রপ্তানি বাড়লে আর ন্যায্যমূল্য পেলে পুরনো বাগানে কম ফলনের ক্ষতি কাটিয়ে ওঠা যাবে বলে মনে করেন চাষিরা।

আমের মুকুল কম আসার বিষয়টি স্বীকার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার বলেন, অপরিকল্পিত বড় বাগানের চেয়ে ছোট পরিকল্পিত বাগান গড়া বেশি লাভজনক।

এবার চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে ৭৫ লাখ ৭৯ হাজার ৮২৫ টি আম গাছে ৬০ ভাগ মুকুল এসেছে। তবে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা এখনও নির্ধারণ হয়নি।

 

একাত্তর/জো
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর