ফেনীতে প্রহরীদের বেঁধে খামারের গরু লুট

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৬:২৪ পিএম

ফেনীর একটি খামারে দুই প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩টি গরু লুট করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ভোরে জেলার দাগনভুঁইয়া উপজেলার পূর্ব জয়নারায়ণপুর গ্রামের খান  এগ্রো ফার্ম নামে একটি খামারে এ ঘটনা ঘটে।

খামার মালিক অ্যাড. দাউদ খান জানান, ২০১৯ সালে খামারটি শুরু করা হয়। এবার কোরবানির ঈদে বিক্রির জন্য শাহীওয়াল জাতের ২১টি গরু তিন মাস আগে কিনে প্রস্তুত করা হচ্ছিলো। খামার দেখাশোনা ও পাহারায় দুই শ্রমিক আবদুর রহমান ও আহাম্মদ ওই খামারে রাতে থাকতেন। শনিবার ফজরের নামাজ শেষে হাঁটার জন্য বের হয়ে তিনি দেখতে পান, মসজিদের সামনে তিনটি গরু দাঁড়িয়ে রয়েছে। সন্দেহ হলে দ্রুত খামারে গিয়ে দেখেন, তার খামারে কোনো গরু নেই এবং দুই শ্রমিকের হাত-পা ও মুখ বাঁধা। পরে ৯৯৯ এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। 

তার দাবি, এ ঘটনায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

শ্রমিক আবদুর রহমান জানান, গরুকে খাবার দিয়ে রাত তিনটার দিকে ঘুমিয়ে যান। খামারের দরজার তালা কেটে মুখোশ পরা ২০/২৫ জন  অস্ত্রধারী দুর্বৃত্ত ভেতরে ঢুকে তাদের জিম্মি করে বেঁধে ফেলে। পরে ২১টি গরু নিয়ে যায়।

শ্রমিকদের ধারণা, খামার থেকে কিছুটা দূরে গাড়ি দাঁড় করানো ছিল। গাড়িতে ওঠানোর সময় হয়তো আটটি গরু বিভিন্ন দিকে চলে যায়। ভোরে স্থানীয়দের সহযোগিতায় আটটি গরু এলাকার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়। 

গরু লুটকারীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ।

একাত্তর/এসি
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর