চাঁপাইনবাবগঞ্জে গুলি ও বোমা মেরে দুই জনকে হত্যা

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৯:৫১ এএম

চাঁপাইনবাবগঞ্জে বিবাদমান দুটি গ্রুপের বিরোধ সংঘর্ষে রূপ নিয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করে অতর্কিত বোমা হামলা ও গুলিতে আওয়ামী লীগের এক নেতা ও তার সহযোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার  রাত আটটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-  জেলা পরিষদ সদস্য ও উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগেরসাধারন সম্পাদক  আব্দুস সালাম (৫২)। তিনি ওই ইউপির মোড়লটোলা গ্রামের ইত্তাজ আলীর ছেলে। অপরজন তার সহযোগী আ. মতিন। তিনি একই ইউনিয়নের ফতেপুর গ্রামে আব্দুল মান্নানের ছেলে। 

ঘটনার পরপরই নিহতের সমর্থকরা রাস্তায় ব্যারিকেট দিয়ে ও আগুন জালিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে আটকা পড়ে শতাধিক যান। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। 

স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, রাত সাড়ে আটটার দিকে রানিহাটি কলেজের সামনে আশ্রয়ণ প্রকল্পের কাছে একটি চায়ের দোকানের সামনে বসে ছিলেন আবদুস সালামসহ তার সঙ্গীরা। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পাশাপাশি গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন সালাম। গুলিবিদ্ধ হন মতিন। এ সময় গুরুতর আহত অবস্থায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আফসার আলীসহ অন্যরা মতিনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ঘটনার পরপরই সদর হাসপাতাল এবং পরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হত্যার বিচারের আশ্বাস দেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

এর আগে আওয়ামী লীগ নেতা আ. সালামের গাড়িতে হামলা হয়েছিল। এর কয়েক মাস পর অতর্কিত হামলায় এক সহযোগীসহ প্রাণ হারালেন তিনি।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর