নাটোরের সাবেক এমপি শিমুলের নামে দুই মামলা

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৯:০৯ পিএম

নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে দুটি হত্যা চেষ্টার মামলা হয়েছে। শনিবার দুপুরে জেলা বিএনপির দুই নেতা আলাদাভাবে এ দুটো মামলা করেন।

শনিবার দুপুরে প্রথম মামলার এজাহারে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন মামলাটি করেন।

দ্বিতীয় মামলাতেও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করা হয়। এ মামলায় ১৪ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে ১০ থেকে ১২ জনকে। মামলাটি হত্যা চেষ্টার। জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব এ মামলাটি করেছেন।

প্রথম এজাহারে ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, গত ১৩ মার্চ দুপুরে কোর্টে একটি মামলার হাজিরা শেষে সিংড়া যাওয়ার পথে সদর উপজেলা সড়ক ও জনপথ ভবনের সামনে তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে একদল লোক গাড়িতে করে এসে আমার মোটরসাইকেল থামিয়ে এলোপাথাড়ি মারপিট ও গুলি করে চলে যায়। এ ঘটনায় শিমুলকে প্রধান করে সাগর, জাহিদ, কোয়েল, সেলিম, মিলন, সায়েম হোসেন উজ্জ্বল, খোকন, মলয়, আমিনুল ইসলাম, কানন, সজিব, সবুজ, রাসু, মাহাতাব, সৌমেন, স্বপন, শিহাব, হৃদয়, আলিফ, জনি, সুমন, সুমন মৃধাসহ আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা চেষ্টার মামলা করেছি।

আরেক মামলার বাদী সাইফুল ইসলাম আফতাব বলেন, গত বছরের ২৯ অক্টোবর মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্টেশন এলাকার মামুন ফার্মেসির সামনে আমার ওপর হামলা হয়। হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে আমাকে এলোপাথাড়ি মারপিট ও গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য শিমুলকে প্রধান করে সাগর, জাহিদুর, জামিল হোসেন মিলন, সায়েম হোসেন উজ্জ্বল, মলয় কুমার, আমিনুল ইসলাম আজম, কোয়েল, কানন, সেলিম. সজিব, সবুজ, মাহাতাব, সৌমেনসহ আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেছি।

সদর থানার উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন সরকার এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

একাত্তর/আরএ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর