৫৭ বছর বয়সে এইচএসসি পাশ করলেন হান্নান

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১০:২৬ এএম

লোকে বলে, লেখাপড়ার কোনো বয়স হয় না। অবশ্য আব্দুল হান্নানও তা-ই বলেন। আর এই প্রবাদ শুধু মুখে নয়, করে দেখালেন তিনি। ৫৭ বছর বয়সে করলেন এইচএসসি পাশ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের এই বাসিন্দা অনেক সমালোচনা সহ্য করে সফল হন। এর আগে ৫৪ বছর বয়সে করেছিলেন আরেক বাজিমাত।

মঙ্গলবার ফল প্রকাশ হলে জানা যায়, হান্নান তিন দশমিক ২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর এমটিএমকে আনক টিবিএম কলেজ থেকে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।

অনুভূতি জানতে কথা হয় আব্দুল হান্নানের সঙ্গে। বলেন, শিক্ষার কোনো বয়স হয় না। তাই শিক্ষাগ্রহণে বয়স বাধা হতে পারে না। ইচ্ছা থাকলে সবই সম্ভব।

তিনি বলেন, আমার পরীক্ষার ফলে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে। তাই আপনাদের সন্তান স্কুলে পাঠান।

এদিকে আব্দুল হান্নানের এইচএসসি পাসে এলাকায় ব্যাপক হৈচৈ পড়ে গেছে। আত্মীয়-স্বজনসহ পাড়া-প্রতিবেশীরা অভিনন্দনে ভাসিয়েছেন তাকে। উৎসাহ দিচ্ছেন, সামনে যেন আরও ভালো কিছু করতে পারেন। 

বিনোদপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন জানান, এই বয়সে আব্দুল হান্নান যে কৃতিত্ব দেখিয়েছেন সেটা অবশ্যই অনুকরণীয়। 

এর আগে ২০২২ সালে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করে সবাইকে তাক লাগিয়ে দেন আব্দুল হান্নান। পেয়েছিলেন কয়েকটি সংগঠনের বিশেষ সম্মাননা।

একাত্তর/এসি
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর