চাঁপাইনবাবগঞ্জেও সাড়া পেলো না সবজি ট্রেন

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৬:২৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো পণ্য ছাড়াই ছেড়ে গেলো কৃষিপণ্য স্পেশাল ট্রেন। শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে জেলার রহনপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। তবে এই ট্রেনে কোনো চাষি তাদের সবজি পরিবহন করেননি। ফলে প্রথমদিন ট্রেনটি ছেড়েছে কোনো প্রকার সবজি ছাড়াই। এর আগে গত শুক্রবার দেশের অন্যান্য জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতেও একই চিত্র দেখা যায়।

কৃষকদের দাবি ট্রেনে পরিবহনে ভাড়া কম হলেও স্টেশনে ওঠা-নামা এবং স্টেশন থেকে বাজারে সবজি নিতে সুবিধা না থাকায় সড়কপথে যে খরচ পড়ে তার থেকে ট্রেনে খরচ বেশি পড়ে যায়।

রহনপুরের বাসিন্দা মনোয়ার হোসেন জানান, পিকআপের থেকে ট্রেনের ভাড়া কম। তবে ট্রেনে পরিবহন করতে এই ভাড়ার পাশাপাশি কুলি খরচ, ফসলের মাঠ থেকে স্টেশন এবং স্টেশন থেকে মোকামে আলাদা পরিবহনে খরচ পড়ে যাচ্ছে কেজিপ্রতি তিন টাকার বেশি। অথচ সড়কপথে ট্রাকে মাল পরিবহন করতে তাদের খরচ হয় কেজিপ্রতি দুই থেকে আড়াই টাকা।

অপর কৃষক পারভেজ আলী বলেন, ট্রেনের সময় সকালে হওয়ায় পণ্য বাজারজাত নিয়েও রয়েছে নানা শঙ্কা। মূলত পিকআপে আমাদের সবজি ঢাকায় যায়। আমরা সন্ধ্যায় যাত্রা শুরু করে ফজরের আজানের সময় ঢাকায় পৌঁছতেই বিক্রি শুরু হয়ে যায়। কিন্তু এই ট্রেনের সময় সকালে, তাহলে আমরা বিক্রি করবো কখন।

স্টেশন সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে ট্রেনটির যাত্রা বিরতি না থাকায় এবং আমনুরা স্টেশনেও কোনো সবজি না পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে শূন্য অবস্থাতেই ছেড়ে যায় ট্রেনটি।

রহনপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মামুন অর রশিদ জানান, রাতে পণ্যবাহী স্পেশাল ট্রেনটি রহনপুর স্টেশনে এসেছিলো। সকাল ৯টা ১৫ মিনিটে কোনো কৃষিপণ্য ছাড়াই এটি ছেড়ে যায়।

তিনি জানান, জেলার আমনুরা স্টেশন হয়ে ১৩টি স্টেশনে যাত্রাবিরতি করে বিকেল ৫টা ২০ মিনিটে তেজগাঁও স্টেশনে থামবে ট্রেনটি। এতে প্রতি কেজি কৃষিপণ্যে খরচ পড়বে ১ টাকা ৩০ পয়সা। কম খরচে কৃষকের শাক-সবজি পরিবহনের জন্য জেলার রহনপুর রেলস্টেশন থেকে চালু হয়েছে সবজি স্পেশাল ট্রেন।

একাত্তর/আরএ
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর