চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার দুই

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের মল্লিকপুর বাজারে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুই কিশোর হত্যার ঘটনায় ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক বাদী হয়ে নাচোল থানায় মামলাটি করেন। এরপর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আটক দুই জনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে মারা যান একই উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। ওই ঘটনায় আহত হয়েছেন আরো চার জন।

ওসি জানান, মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৭ থেকে ৮ জনকে। মামলার পর আটক আজিজুল ও তাসিমকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ওসি আরো জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

গত মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, মল্লিকপুরের আব্দুস সালাম ও শাহীন আলীর মধ্যে পূর্ববিরোধের জেরে অনুষ্ঠান চলাকালে শাহীন আলীর লোকজনের ছুরিকাঘাতে মারা যায় মাসুদ ও রায়হান। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

একাত্তর/আরএ
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির টিনের চালা উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়ালসহ বিভিন্ন অংশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর