কেরাণীগঞ্জে ব্যাংকে জিম্মি পরিস্থিতি, চলছে অভিযান

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার রুপালী ব্যাংকের জিনজিরা শাখায় একদল ডাকাত হানা দেয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা দুইটার দিকে ডাকাতদল হানা দেয়। খবর পেয়ে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ব্যাংকটি ঘিরে রেখেছে।

ডাকাত দলের সদস্যরা ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে। ব্যাংকের ভেতরে কতজন ডাকাত অবস্থান করছে সেটি এখন নিশ্চিত হাওয়া যায়নি। ঘটনাস্থলে থাকা একাত্তর টেলিভিশনের রিপোর্টার জানিয়েছেন, ডাকাত দল ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডাকাতদের আত্মসমর্পণ করার আহবান জানাচ্ছেন। ব্যাংকটিতে সাতজন কর্মকর্তা আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ব্যাংকটিতে সেবা নিতে যাওয়া গ্রাহকরা অনিরাপত্তায় ভুগছেন। তাদের মধ্যে আতঙ্ক ভর করেছে। ব্যাংকে ডাকাত দলের হানা দেয়ার বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাংকের পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ডাকাত আসার কথা জানানো হয়। এতে ব্যাংকটির সামনে ভিড় করেছেন স্থানীয় জনতা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ব্যাংক ভবনের ভেতরে ছয়-সাতজন ডাকাতের একটি দল প্রবেশ করে। পরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে ডাকাতদল জিম্মি করে। হঠাৎ ব্যাংক এলাকা থেকে চিৎকার শুনে আমরা দৌড়ে আসি। এ সময় ডাকাতদল ভবনের ভেতরে ঢুকে পড়ে খবর পেয়ে তাদের উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অভিযান চালান। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।

তারা আরও জানান, ডাকাত দল সব সদস্যদের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র রয়েছে। ডাকাত দল ব্যাংকে প্রবেশের সময় ভেতরে ১৫ থেকে ২০ জন গ্রাহক থাকতে পারেন বলে তাদের ধারণা। তারা বলছেন, ব্যাংক কর্মকর্তা যখন মধ্যাহ্নের আহার নিতে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়ে ডাকাত দল প্রবেশ করে। 

এরপর র‌্যাব ও সেনাবাহিনী এসে উপস্থিত হয়। এখনো ভেতর থেকে কাউকে উদ্ধার করা হয়নি। সবশেষ খবর পর্যন্ত ডাকাত দলটি ব্যাংকের ভেতর অবস্থান করছিলো। বাইরে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য ইউনিটের সদস্যরাও রয়েছেন। কিভাবে জিম্মি নাটকের অবসান হবে সেটি এখনো নিশ্চিত নয়। 

একাত্তরের প্রতিবেদক রূপালী ব্যাংকে ওই শাখার ম্যানেজার শেখর মন্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সফল হলেও আতঙ্কে ঠিক মতো কথাও বলতে পারছিলেন না। কাঁপা গলায় তিনি জানান, ঘটনার সময় তিনি ব্যাংকের বাইরে ছিলেন। তাদের সঙ্গে আমরা নেগোশিয়েট করছি। ব্যাংকের ভেতরে বেশ কয়েকজন দশ জনের মতো কর্মকর্তা রয়েছে। ভেতরে কতজন ডাকাত রয়েছে সেটি তিনি জানাতে পারেননি।

ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন, ব্যাংকের ভেতরে তিন জন ডাকাত অস্ত্রসহ ঢুকেছে। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এআরএস
ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ডাকাত দলের সদস্যদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 
একটি দল জুলাইকে তুচ্ছতাচ্ছিল্য করলেও জনগণের ঠেলায় পড়ে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
ঢাকার কেরানীগঞ্জে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ওই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর