নারী ফুটবল আয়োজনে ‘তৌহিদি জনতা’র সঙ্গে সংঘর্ষ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১০:০৭ পিএম

দিনাজপুরের হিলিতে নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজক কমিটি ও তৌহিদী জনতার সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাওনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে বাওনা অস্থায়ী ফুটবল মাঠে নারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন স্থানীয়রা। ওই খেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন ‘তৌহিদী জনতা’। ছিল পুলিশও। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়।

তাদের অভিযোগ, এসময় পরিস্থিতি শান্ত না করে পুলিশ একটি মাদ্রাসায় গিয়ে বসে থাকেন। 

এদিকে তৌহিদি জনতার পক্ষ থেকে বলা হয়েছে, নারীদের খেলাধূলা ‘হারাম’। তাই তারা খেলা বন্ধ করতে যাচ্ছিলেন। কিন্তু তাদের ওপর আয়োজকরা হামলা করে।

হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নিয়ামত উল্লাহ বলেন, খেলার জন্য পুলিশ এবং প্রশাসনের কাছে অনুমতি নেওয়া হয়নি। পুলিশ এবং প্রশাসন খেলা বন্ধের জন্য উপস্থিত ছিলো। 

তিনি বলেন, আমার তৌহিদি জনতাকে নিরাপদ দূরত্বে রেখে খেলা বন্ধ করতে গিয়েছিলাম। খেলা বন্ধ করতে আমরা তাদের কাছে ১০ মিনিট সময় নিয়েছিল। কিন্তু কিছু লোক তৌহিদি জনতার ওপর হামলা করে বসে।

একাত্তর/এসি
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দেশের সীমান্ত এলাকাগুলোতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জোরপূর্বক ঠেলে পাঠানোর (পুশইন) তৎপরতা অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর পর এবার শেরপুরের নালিতাবাড়ী এবং দিনাজপুরের হিলি সীমান্ত...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর