চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর বোমা হামলা, আহত পাঁচ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩ এএম

চাঁপাইনবাবগঞ্জে একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ওপর অতর্কিতভাবে বোমা হামলা করা হয়েছে। এতে ওই ইউপি চেয়ারম্যানসহ পাঁচ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটার দিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, লালচাঁদ, নাজমুল হক, সাকিম আলি এবং সিহাব। তাদের সবার বাড়ি বারঘরিয়া।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট ছেড়ে অনেকেই ছুটোছুটি শুরু করে। 

তারা জানান, রাকিব নামে স্থানীয় একজনের সঙ্গে বারঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুনের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাদের ওপর ৭/৮টি ককটেল বিস্ফোরণ করা হয়। এক পর্যায়ে হারুন চেয়ারম্যানকে পিটিয়ে তার বাম হাত ভেঙে দেওয়া হয়। পরে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া। 

সদর হাসপাতালের চিকিৎসক মো. আনোয়ারুল মামুন জানান, চেয়ারম্যান হারুনসহ পাঁচ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চেয়ারম্যানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।  

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমানের দাবি, চারটি ককটেল বিস্ফোরণসহ আহত হয়েছেন তিন জন। হামলাকারীদের মধ্যে রাকিব, মো. আলীসহ বেশ কয়েকজন রয়েছেন। তাদের আটকে অভিযান চলছে।

একাত্তর/এসি
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর