বঞ্চিত সেই নারীকে সম্পত্তি দেওয়ার আশ্বাসে স্বামীর দাফন

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পিএম

সম্পত্তি থেকে বঞ্চিত করে প্রথম স্ত্রীর সন্তানদের নামে লিখে দেওয়ায় স্বামী মাজেদ বিশ্বাসের দাফন আটকে দেন দ্বিতীয় স্ত্রী ও এলাকাবাসী। পরে মরদেহ বাড়ির উঠানে রেখে ডাকা হয় সালিস। তিন ঘণ্টার ওই সালিসের খবর সংবাদমাধ্যমে প্রকাশের পরে প্রথম পক্ষের দুই ছেলে ওই নারীকে সম্পত্তির হিসাবে বুঝিয়ে দিতে গ্রামবাসীর উপস্থিতিতে স্ট্যাম্পে লিখিত দেন। পরে মরদেহ দাফন করা হয়। 

সোমবার (২৮ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা এলাকায় এই ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানায়, মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রীর ১০টি সন্তান ছিল। এর মধ্যে তিন জন মারা গেছেন। জীবিত সাত সন্তানের মধ্যে চার মেয়ে ও তিন ছেলে। প্রায় ২০ বছর আগে মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী মারা যান। পরে হামফুল বেগম নামে এক নারীকে বিয়ে করেন তিনি এবং এই সংসারে কোনো ছেলে মেয়ে হয়নি। তিন ছেলের মধ্যে দুই জন লতিফুর রহমান ও আবদুল জাব্বার বর্তমানে পুলিশে চাকরি করেন। প্রায় ছয় মাস আগে মাজেদ বিশ্বাস অসুস্থ হয়ে শয্যাশায়ী হন। দুই ছেলে লতিফুর রহমান ও জাব্বার চিকিৎসার কথা বলে তার বাবাকে অন্য জায়গায় নিয়ে যান এবং সেখানে বাবার সম্পত্তি তাদের নামে লিখে নেন। 

এরপর গত ১৬ এপ্রিল মাজেদ বিশ্বাসের তালাকনামা উকিল নোটিশের মাধ্যমে হামফুল বেগমের কাছে পাঠানো হয়। তবে হামফুল বেগম সেটি গ্রহণ না করে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ দেন। আগামী পাঁচ মে গ্রাম্য সালিসের দিন নির্ধারণ হয়। কিন্তু গত রোববার (২৭ এপ্রিল) মাজেদ বিশ্বাস রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লাশ দাফনের জন্য তার দুই ছেলে পিতার মরদেহ গ্রামের বাড়ি নিয়ে এলে স্ত্রী হামফুল বেগম এলাকবাসীকে সঙ্গে নিয়ে দাফনে বাধা দেন। এ ঘটনায় সোমবার সকাল সাড়ে আটটার দিকে সালিসে বসেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

একই এলাকার বাসিন্দা আব্দুল কাদের বলেন, মরদেহ ২৪ ঘণ্টা আটকে রেখে সকাল থেকে তিন ঘণ্টা ধরে সালিস হয়েছে। জমি লিখে নিয়ে সৎ মাকে ফাঁকি ও সম্পদ থেকে বঞ্চিত করায় এ জটিলতা। এখন শেষ সমাধান হলো সব জমি আইন অনুযায়ী বণ্টন। কিন্তু এর মধ্যে বোন ও ভাবির সঙ্গে ঝগড়া হয়, তারা জানান সালিস মানবেন না। পরে বিকেলে বিষয়টি জানাজানি হয় পুলিশে চাকুরিরত দুই ছেলে আইন মোতাবেক জমি বুঝিয়ে দেওয়ার আশ্বাসে সন্ধ্যায় লাশ দাফন হয়।

এদিকে গ্রাম্য সালিসে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলে বাড়িতে লাশ আনার ২৪ ঘণ্টা পর সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে দাফন করা হয় বলে জানান সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান। 

তিনি বলেন, মানবিক কারণে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা অধিকার বঞ্চিত নারীর পাশে দাঁড়িয়েছে। তবে তার সৎ ছেলেরা প্রভাব বিস্তারের চেষ্টা করছে। কিন্তু গ্রামবাসী ন্যায্য বিচারের সিদ্ধান্ত নেয়। 

ইউপি চেয়ারম্যান আরও জানান, সোমবার সকাল ও বিকেলে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে দুই দফা গ্রাম্য সালিসে বসেন তিনজন ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা। শেষে অংশীদারদের মধ্যে সম্পত্তির বণ্টন হবে তা ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত নেওয়া হয়। এরপর দাফন হয়। এই পুরো সময় লাশ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে ছিল।

এ বিষয়ে জানতে মাজেদ বিশ্বাসের ছেলে পুলিশের উপ পরিদর্শক লতিফুর রহমানের মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছিলাম। সালিসে মীমাংসা হয়ে লাশ দাফনের কথা জেনেছি। 

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর